বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্যের লক্ষ্যে প্রস্তুতি শুরু বিরাট কোহলির
আপডেট করা - Feb 3, 2023 12:51 pm

বিশ্রাম শেষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে নামার প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। শুক্রবার সাকল থেকেই ফিটনেস ট্রেনিং শুরু প্রাক্তন ভারত অধিনায়কের। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। ২ ফেব্রুয়ারীই নাগপুরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই সময় নষ্ট করেত নারাজ প্রাক্তন বারত অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার সকা থেকেই ফ্টনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন তিনি। সোশ্যাল সাইটে নিজেই সেই ছবি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। ফের একবার ভারতের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফািনালে পৌঁছনোর সুযোগ। যদিও সেই রাস্তাটা যথেষ্ট কঠিন টিম ইন্িয়ার সামনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ভারতীয় দল। বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাে পৌঁছতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতকে। আর সেই লক্ষ্যে বিরাট কোহলি যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তাও বলার অপেক্ষা রাখে না।
২০১৯ সালে শেষবার টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি
গতবছরের শেষ থেকেই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। কিন্তু এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে বড় রান পেতে ব্যর্থই হয়েছেন তিনি। ২০১৯ সালে শেষবার টেস্টের মঞ্তে সেঞ্চুরী পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে সেই সেঞ্চুরী এসেছিল তাঁর ব্যাটে। এরপর থেকেই টেস্টের মঞ্চে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরী অধরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি যে সেি খরা কাটাতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পরই রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই কদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন বিরাট কোহলি। ছুটির সময় ঋষিকেশে পরিবারের সঙ্গে দয়ানন্দ স্বামী আশ্রমেই সময় কাটিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে ভান্ডারাও দিয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে এবার মাঠে ফেরার লক্ষ্যে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
টি টোয়েন্টি থেকে একদিনের ফর্ম্যাটে সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপের মঞ্চেই টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে ফের সেঞ্চুরীতে ফিরেছিলেন তিনি। নতুন বঠরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। এবার সামনে রয়েছে অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জ। সেখানেই সাফল্যের লক্ষ্যে বিরাট।