ডিজে মার্টিন গ্যারিক্সকে জার্সি উপহার ভারত অধিনায়ক রোহিত শর্মার

Rohit Sharma & DJ Martin Garrix
Rohit Sharma & DJ Martin Garrix. ( Photo Source: Rohit Sharma/ Instagram )

সদ্য শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। আপাতত কয়েকদিনের ছুটিতে রয়েছেন রোহিত শর্মা। পারিবারিক অনুষ্ঠানেরর জন্য ছুটি্ নিয়েছেন তিনি। সেই সময়ই  এক বিরল দৃশ্যের স্বাক্ষী থাকল সকলে। বিশ্বের সেরা ডিজে মার্টিন গ্যারিক্সকে বর্ডার-গাভাসকর ট্রফি খেলার জার্সি উপহার দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেও খুব একটয়া দেরী হয়নি। রোহিত শর্মার মতো ক্রিকেটারের হাত থেকে এমন উপহার পেয়ে আপ্লুত হয়েছেন বিশ্বের এক নম্বর ডিজে মার্টিন গ্যারিক্স।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র হওয়ার সঙ্গেই বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ২-০ ফলাফলে জিতেছেন রোহিত শর্মার। এই টেস্ট সিরিজেরই নাগপুর কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা।  সেইসঙ্গে তাঁর হাত ধরেই সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলেছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পর কয়েকদিনের ছুটিতে রয়েছেন রোহিত শর্মা। সেই সময়ই ডিজে মার্টিন গ্যারিক্সের সঙ্গে সাক্ষাত হয়েছে ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেই রোহিত শর্মা

এমন পরিস্থিতিতেই বিশ্বের অন্যতম সেরা তারকার হাতে নিজের জার্সি তুলে দিলেন ক্রিকেট বিশ্বের আরেক তারকা। রোহিত শর্মার হাত থেকে এই জার্সি পাওয়ার আনন্দ সকলের সঙ্গেই ভাগ করে নিয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স। সোশ্যাসল মিডিয়ায় মার্টিন গ্যারিক্স জানিয়েছেন, “আপনার সঙ্গে দেখার হওয়াটা অসাধারণ ছিল এবং আমাকে জার্সি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেছেন মার্টিন গ্যারিক্স”।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ডিজে ম্যাগের সেরা ডিজেদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন ডিজে গ্যারিক্স। ২০২২ সালে ফের ডিজে ম্যাগের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন এই তারকা ডিজে। গ্যারিক্স বিশ্বের বহু মঞ্চই কাপিয়েছেন। তাঁর বহু গানই সকলের মুখে মুখে এখনও ঘোরে। সেই তারকা ডিজের সঙ্গেই এবার এক ফ্রেমে রোহিত শর্মা। যে ছবি দেখে রোহিত ভক্তরা অভিভূত।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। সেই সিরিজেরই প্রথম ম্যাচে অবশ্য খেলবেন না রোহিত শর্মা। পারিবারিক কারণের জন্য ছুটি নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ২৪২ রান করেছেন রোহিত শর্মা। সেখানেই প্রথম ম্যাচে রোহিত শর্মার ব্যাটে এসেছিল ১২০ রানের সেঞ্চুরী ইনিংস।

close whatsapp