অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে পিচ নিয়ে বিশেষ ভাবছেন না রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Twitter )

রাত পোহালেই নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ। এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র যোগার করে নেবে ভারতীয় দল। যদিও প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সেবচেয়ে বেশী চর্চায় রয়েছে নাগপুরের পিচই। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারত অধিনায়ক। সেখানে যে তাঁর দিকে নাগপুরের পিচ নিয়ে প্রশ্ন যাবে তা রোহিত শর্মা নিজেও যথেষ্ট ভালভাবেই জানতেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিচ নিয়ে  বিশেষ ভাবতে নারাজ ভারত অধিনায়ক। নিজেদের খেলার ওপরই বিশেষ ফোকাস রয়েছে ভারতীয় অধিনায়কের।

ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেও নাগপুরের পিচ নিয়েই চলছে সবচেয়ে বেশী চর্চা। যদিও এদিকে ককান দিতে একেবারেই নারাজ ভারত অধিনায়ক। নিজেদের খেলার ওপরই বাড়তি ফোকাস রয়েছে ভারতীয় ক্রিকেটারদের । তবে একেবারেই যে পিচ নিয়ে ভাবনা চলছে না ভারতীয় শিবিরে তা কিন্তু বলা যায় না। ভারতীয় শিবিরেও কিন্তু স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করার দিকেই বাড়তি নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

পারফরম্যান্সের ওপরই বিশেষ ফোকাস রাখার বার্তা রোহিত শর্মার

ভারতের মাটিতে পা রাখার পর থেকেই স্পিন খেলার প্রস্তুতিতে নজর দিয়েছে অস্ট্রেলিয়া শিবির। ভারতীয় শিবিরের চিত্রটাও যে খুব একটা আসাদা তেমনটা নয়। নাগপুরের পিচে নামার আগে ভারতীয় শিবিরে নেট প্রস্তুতির জডন্য় ডেকে পাঠানো হয়েছে ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমারদের। এছাড়া সাইরাজ বাহুতুলেকেও ডেকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে শোনাযাচ্ছে নাগপুরের পিচও নাকি স্পিন সহায়কই হতে চলেছে। এমন পরিস্থিতিতেই রোহিত  শর্মার সোজা সাপটা উত্তর।

সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে ঈআমার ফোকাস একমাত্র রয়েছে পরের দিন থেকে শুরু হতে চলা ম্যাচের দিকেই। এই পাঁচটা দিন কেমন খেলব সেদিকেই ফোকাস রয়েছে আমার। পিচ নিয়ে বিশেষ ভাবছি না আমি। শেষবার যখন এখানে আমরা টেস্ট সিরিজ খেলেছিলাম, সেইসময়ও পিচ নিয়ে নানান কথাবার্তা, আলোচনা চলেছিল।  এখানে যে ২২ জন ক্রিকেটার খেলবেন তারা সকলেই যথেষ্ট দক্ষ। সেজন্যই পিচ কেমন হচ্ছে তা নিয়ে বিশেষ ভাবনার কোনও প্রয়োজন নেই। পিচ টার্নার হবে নাকি সিম সহায়ক হবে। তা নিয়ে ভাবছি না।  ভাল ক্রিকেট খেল এবং ম্যাচ জেত, এটাই প্রধান বিষয়”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশ কী হতে চলেছে তা নিয়ে অবশ্য এদিন ভারত অধিনায়কের তরফে সেভাবে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। নাগপুরের বাইশগজে এখন বল গড়ানোর অপেক্ষা।

close whatsapp