টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাকা করাই পাখির চোখ রিঙ্কু সিংয়ের
আপডেট করা - Nov 25, 2023 4:28 pm

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামচে ভারত। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে রয়েছেন ভাকতীয় দলের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে রিঙ্কু সিং এখন থেকেই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেই নিজের জাগা পারা করে নিতে চান তিনি। শেষপর্যন্ত তা হয় কিনা সেটা তো সময়ই বলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন এই তরুণ ক্রিকেটার।
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলে নিজের সেরা খেলাটা দিতে প্রস্তুত রয়েছেন রিঙ্কু সিং। ভারতের সামনে এখন এই কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেখানে নিজের পারফরম্যান্স দেখাতে পারলে যে রিঙ্কু সিং ভারতীয় দলেও জায়গা করে নিতে পারবেন তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত অর্ধশতরান করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তেমনটা হয় কিনা তা তো সময়ই বলবে।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং
রিঙ্কু সিং জানিয়েছেন, “হ্যাঁ আমি প্রস্তুত রয়েছি। আমি অবশ্য ভবিষ্যত্ নিয়ে খুব একটা বেশী ভাবি না। তবে আমি যদি সুযোগ পাই তবে সেই সুযোগ কাজে লাগিয়ে নিদের সেরাটা উজার করে দেব। সেটা বিশ্বের যেকোনও জায়গাই হোক কিংবা বিশ্ব ক্রিকেটের যেকোনও ফর্ম্যাটই হোক। আমি যদি সুযোগ পাই তবে নিজের একশো শতাংশ সেখানে দেব”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। শেষ দুই বলে দুই রান বাকি ছিল। শর্ট রান নিয়ে ম্যাচ শেষ করতে চাইলেও তা হয়নি। অর্শদীপ সিং রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। খানিকটা হলেও চাপ ছিল সেই মুহূর্তে। কিন্তু রিঙ্কু সিংকে দেখে একবারও চাপে রয়েছে বলে মনে হয়নি। বরং ভয়ডরহীন ভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষ করার পরও তাঁর মধ্যে সেভাবে কোনও উচ্ছ্বাস ছিল না। অত্যন্ত ঠন্ডা মেজাজেই দেখা গিয়েছিল এই রিঙ্কুকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের ১১১ রানের পার্টনারশিপ ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল। কিন্তুু এই দুই তারকা ক্রিকেটার সাজঘরে ফিরে যাওয়ার পর খানিকটা হলেও চিন্তা বেড়েছিল ভারতীয় শিবিরে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন রিঙ্কু সিং। সেই জায়গা থেকেই নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর এমন পারফরম্যান্সকেই কুর্ণিশ জানাচ্ছেন সকলে।