অশ্বিন যা করে লায়ন বা অন্যরা সেটা করতে পারবে না, স্বীকারোক্তি ইয়ান চ্যাপেলের

অশ্বিন বোঝে যে তাকে কী করতে হবে, বলেছেন চ্যাপেল

Ian Chappell and Ravichandran Ashwin
Ian Chappell and Ravichandran Ashwin. (Photo Source: Twitter and BCCI)

সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার উপর আধিপত্য বিস্তার করে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দেশে রেখে দিয়েছে ভারত। প্রথম টেস্টে বিপর্যস্ত অজিরা দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনে নিয়ন্ত্রণে থাকলেও তৃতীয় দিনে ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায় এবং টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল স্পিনারদের দাপট। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার দক্ষতার সামনে সফরকারীরা কোনো কূলকিনারা খুঁজে পায়নি। জাডেজা বেশী উইকেট নিলেও অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটার মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথের উইকেট নিয়ে অশ্বিনও তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন।

অস্ট্রেলিয়ার স্পিনাররা প্রথম ইনিংসে ভারতের ব্যাটারদের চাপে ফেলেছিলেন এবং প্রথম টেস্টে টড মার্ফির সাফল্যর পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ন্যাথান লায়নের পাঁচ উইকেট সফরকারীদের জন্য ইতিবাচক প্রভাব রেখেছিল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল সম্প্রতি জাডেজা ও অশ্বিনের প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন।

“তারা (প্রতিপক্ষের স্পিনাররা) প্রায় সময়ই (অশ্বিন ও জাডেজার) দক্ষতা পুনরাবৃত্ত করার চেষ্টা করে। অশ্বিন ও জাডেজা সম্পর্কে বললে… তারা ভালোমতোই জানে ভারতে কী করতে হবে। অশ্বিন একজন দুর্দান্ত বোলার, সে কোথায় বোলিং করছে তা গুরুত্বপূর্ণ নয়। আমি অস্ট্রেলিয়ায় তাকে বোলিং করতে দেখেছি; সে খুব ভালো বোলিং করেছে,” ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে ম্যাচ সম্পর্কিত আলোচনায় বলেছেন চ্যাপেল।

“সে খুব স্মার্টও। সে ঠিকই বোঝে যে তাকে কী করতে হবে। জাডেজা খুব বেশী পরিবর্তন করে না, যদিও সে অনেক কিছুই শিখেছে এবং তার বোলিংয়ে উন্নতি করেছে; তার এমন দক্ষতা রয়েছে যা ভারতের জন্য উপযুক্ত, এবং তারা দুজনে একসঙ্গে কাজ করে,” তিনি যোগ করেছেন।

ন্যাথান লিয়ন আর অশ্বিন নয়: ইয়ান চ্যাপেল

ইয়ান চ্যাপেল আরও বলেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাডেজা ও অশ্বিন যা করেছিলেন তা পুনরাবৃত্ত করা কঠিন এবং ন্যাথান লায়ন কখনই অশ্বিন নন। লায়নকে তাঁর স্বাভাবিক খেলার শৈলীতে স্থিত থাকার পরামর্শ দিয়েছেন চ্যাপেল।

“আমি মনে করি এই ম্যাচে অশ্বিন অসামান্য বোলিং করেছে, তবে জাডেজা সাত উইকেট পেয়েছে। কিছু কিছু দিন এমনই ঘটে। আমি মনে করি না যে তারা যা করে তা পুনরাবৃত্ত করতে পারবে বাকীরা। ন্যাথান লিয়ন আর অশ্বিন নয়, তাকে ন্যাথান লায়নের মতো বোলিং করতে হত, এবং সে সেটাই করার চেষ্টা করেছে,” উল্লেখ করেছেন চ্যাপেল।

close whatsapp