ভারত বনাম অস্ট্রেলিয়া: শেষ দুই টেস্ট ও ওডিআই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই
টেস্ট স্কোয়াডে কোনো পরিবর্তন হয়নি
আপডেট করা - Feb 19, 2023 6:24 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান সিরিজের বাকি দুটি টেস্ট ম্যাচ (তৃতীয় ও চতুর্থ টেস্ট) এবং ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দিল্লিতে দ্বিতীয় টেস্টে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দৃঢ় জয়ের পরে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকায় বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে।
ইন্দোর এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টের জন্য একটি অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। চলমান সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এবং সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে।
ভারত চার ম্যাচের টেস্ট সিরিজে অনতিক্রম্য ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরেও স্কোয়াডে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চায়নি এবং একই স্কোয়াড নিয়েই বাকী দুই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ জয় নিশ্চিত করা থেকে মাত্র একটি জয় দূরে ভারত এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরপর দুইবার জায়গা করে নেওয়া একপ্রকার নিশ্চিত ভারতীয় দলের।
অন্যদিকে, ওডিআই স্কোয়াডে দুজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২-এর জুলাইয়ে শেষবার ওডিআই খেলা রবীন্দ্র জাডেজা আবার ৫০ ওভারের স্কোয়াডে ফিরে এসেছেন। তবে বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটিয়েছেন জয়দেব উনাদকাট, যাঁর ভারতের হয়ে শেষ ওডিআই উপস্থিতি ছিল ২০১৩-র নভেম্বরে। উল্লেখ্য, বাঁ-হাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল ওডিআই স্কোয়াডে জায়গা পাননি।
টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।