বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর সেঞ্চুরী দেখার প্রত্যাশায় হরভজন সিং
আপডেট করা - Mar 13, 2023 2:47 pm

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। একদিন থেকে টি টোয়েন্টিতে সেঞ্চুরী পেলেও টেস্ট মঞ্চে বিরাট কোহলির সেঞ্চুরীর খরা চলছিলই। অবশেষে সেই খরাই কেটেছে রবিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দীর্ঘ প্রতীক্ষিত সেই ছবি দেখা গিয়েছে। কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই ৭৫তম ন্তর্জাতিক সেঞ্চুরীর মাইলস্টোনও গড়েছেন। সচিন তেন্ডুলকরের রেকর্ড থেকে এখনও ২৫টি সেঞ্চুরী দূরে রয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে বিরাট কোহলিকে নিয়ে কিন্তু বড় ভবিষ্যদ্বানীই করলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
বিরাট কোহলি আন্তর্জাতিত কেরিয়ারের ৭৫টি সেঞ্চুরী পাওয়ার পরই তাঁকে নিয়ে আশার সুর শোনা গেল হরভজন সিংয়ের গলায়। বিরাট কোহলির ব্যাটে ভবিষ্যতে আরও ৫০টি সেঞ্চুরী দেখলেও অবাত হবেন না ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর সেঞ্চুরী রেকর্ড ছোঁয়াই শুধু নয়, বিরাট কোহলি সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বলেও আত্মবিশ্বাসী হরভজন সিং। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে বিরাট কোহলির পারকফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ভারতের এই প্রাক্তন স্পিনার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রপির শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি বিরাট কোহলি। পরপর তিন টেস্টেই ব্যর্থতা ছিল প্রাক্তন ভারত অধিনায়ক নিত্য সঙ্গী। তাঁর পারফর্ম্যান্স নিয়ে যে গুঞ্জনও শুরু হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই জবাবই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে দিলেন বিরাট কোহলি। আহমেদাবাদে গোটা বিশ্বকে উপহার দিলে্ন এক দুরন্ত সেঞ্চুরী ইনিংস। আর তাতেই সাফল্য ভারতীয় দল। এমন পারফর্ম্যান্স দেখার পরই আপ্লুত হরভজন সিং।
বিরাট কোহলিকে নিয়ে হরভজন সিং জানিয়েছেন, “সেঞ্চুরীর সেঞ্চুরী বিরাট কোহলির পক্ষে পাওয়াটা একেবারেই সম্ভব। আমার মনে হয় বিরাট কোহলি ১০০টির চেয়েও বেশী সেঞ্চুরী করার দক্ষতা রাখেন। এখানে দুটো জিনিসই বিরাট কোহলির পক্ষে রয়েছে। তাঁর বয়স এবং ফিটনেসই বিরাটকে সবচেয়ে বেশী সাহায্য করছে। এই মুহূর্তে বিরাট কোহলির বয়স ৩৪ বছর। কিন্তু তাঁকে দেখে মনে হয় তিনি যেন ২৪ বর্ষীয় ক্রিকেটার। সেই জন্যই প্রত্যাশার থেকেও এগিয়ে রয়েছেন তিনি”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে বিরাট কোহলির। ১৮৬ রানেই থেমেছিল তাঁর ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই বিরাট কোহলির পারফর্ম্যান্সের গ্রাফ উর্ধ্বে থাকে। মাঝের সাড়ে তিনবছর সেভাবে নিজের ফর্ম দেখাতে না পারলেও, অহমেদাবাদেই নিজের ছন্দে ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।