টি২০, ওডিআইয়ের পর টেস্টেও বিরাট কোহলির সাফল্য নিয়ে আশাবাদী লোকেশ রাহুল

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

একদিন এবংটি টোয়েন্টি ক্রিকেটে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার সময়। সেখানেও বিরাট কোহলির ব্যাটে ফের রানের ঝলক দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে। আগামী ১৪ ডিসেম্বরক বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামবে ভারত। সেই মঞ্চেই বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান দেখার প্রত্যাশায় ভারতীয় টেস্ট দলের স্ট্যান্ডবাই অধিনায়ক লোকেশ রাহুল। েই সিরিজেই বিরাট কোহলির টেস্টেও রানের খরা কাটবে বলেই মনে করছেন তিনি।

এশিয়া কাপ ও টি টোয়ন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যন্স দেখিয়্ছিলেন বিরাট কোহলি। গত এশিয়া কাপেই দেশের জার্সিতে দীর্ঘদিন পর ফের সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। সেই থেকেই প্রাক্তন ভারত অধিনায়কের বড় রানের ধারা অব্যহত। বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত পারফর্ম্যানম্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও তিনিই। শুদুমাত্র টি টোয়ে্ন্টিতেই নয় একদিনের ক্রিকেটেও বিরাটের ব্যাটে দেখা গিয়েছে ফের রানের ঝলক।

বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের ৭২তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

এশিয়া কাপের মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ তম সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে পেয়েছেমন কেরিয়ারের ৭২তম সেঞ্চুরী। তবে এবার টি টোয়েেন্টি ফর্ম্যাটে নয়, একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে সেঞ্চুরী। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে এসেছিল সেঞ্চুরী ইনিংস। ১১৩ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন বারত অধিনায়ক। সেই বিরাট কোহলি এবার টেস্টর মঞ্চেও সফল হবে বলেই আশবাদী লোকেশ রাহুল।

ম্যাচের আগে তিনি জানিয়েছেন, “এই প্রসঙ্গে বলার জন্য এখনও পর্যন্ত আমরা ততগুলো টেস্ট ম্যাচ খেলিনি।  তবে তিনি অত্যন্ত ভাল ফর্মে রয়েছেন এবং সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের জন্য অত্যন্ত ভাল পারফর্মযান্স দেখিয়েছেন তিনি। এছাড়া কয়েকদিন আগেঁ বাংলাদেশের বিরুদ্ধে এখানেই সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি।  অবশ্যই সেই পারফরম্যান্সগুলো যে এই টেস্ট সিরিজের মঞ্চে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে তা বলাই যায়”।

২০১৯ সালে ঘরের মাঠে শেষবার  সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরী কররেছিলেন তিনি। এরপর থেকে আর বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অর্ধশতরান করলেও, বিরাট কোহলির সেঞ্চুরী ঝুলি খালিই ছিল। এবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত।

টি টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে ফর্মে ফিরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবার টেস্টের মঞ্চে নামছেন তিনি। সেখানেও বিরাট ফর্ম কোহলির অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp