চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল
আপডেট করা - Dec 1, 2022 6:31 pm

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল, ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড ধাক্কা বাংলাদেশ শিবিরে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই ছিটকে গেলেন তামিম ইকবাল। আগেই প্রথম ম্যাচ থেকে থিটকে গিয়েছেন তাদের তারকা বোলার তাসকিন আহমেদ। এবার গোডটা একদিনের সিরিজেই খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ভারতের বিরুদ্ধে নামার আগেই বড়সড় চিন্তায় বাংলাদেশ শিবির। সিরিজে নামার আগেই লড়াইটা যে ভারতীয় দলের কাছে খানিকটা সহজ হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ একদিনের সিরিজ। প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। কিন্তু সেখানেই বাংলাদেশ শিবির চোট আঘাতে জর্জরিত। আগামী বছর একদনিরে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। এই সিরিজ থেকেই বাংসাদেশও বিশ্বকাপে নামার প্রস্তুতি শুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই মঞ্চেই দলের অধিনায়ক তামিম ইকবাল মাঠে নামতে পারবেন না।
প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই চোট পেয়েছিলেন তামিম ইকবাল
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামার আগে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন তামিম ইকবাল। সেখানেই নিজের চোট থাকায় জায়গায় ফের একবার চোট পেয়েছিলেন। এরপরই তাঁর মাঠে নামা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। দলের ফিডিও দেরী না করেই স্ক্যানের জন্য পরাঠান তাঁকে। সেই রিপোর্টের অপেক্ষাতেই ছিলেন সকলে। অবশেষে রিপোর্ট আসার পরই বডসড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। তািম ইতবালকে ছাড়াই মাঠে নামতে হবে বাংসাদেশ শিবিরকে।
শোনাযাচ্ছে তামিম ইকবালকে নাকি দু সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। একদিনের সিরিজ থেকে তো ইতিমধ্যেই ছিটকে গেলেন তিনি। এরপরই রয়েছে টেস্ট সিরিজ। তার আগে তিনি সেরে উঠতে পারবেন কিনা তা নিেয়েও রয়েছে যখেষ্ট ধোঁয়াশা। একদিনের সঙ্গে এবার তামিম ইকবালের টেস্ট সিরিজেও নামা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। আর ভা্রতের বিরুদ্ধে নামার আগে ক্রমসই চিন্তা বাড়ছে বাংলাদেশ শিবিরে। ইতিমধ্যেই দল থেকে ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ।
এবারের টি টোয়ে্টি বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। তিনি অবশ্য এখনই গোটা সিরিজ থেকে ছিটকে যানি, প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। এবার তামিম ইকবাল গোটা সিরিজ তেকেই ছিটকে গিয়েছেন। তবে তামিম ইকবালের পরিবর্তে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে তা অবশ্য এখনই ঘোষণা করা হয়নি বাংলাদেশের তরফে। এবার অবশ্য একদিমনের দলে এসেছেন সাকিব আল হাসান।
বাংলাদশের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। একদিনের সিরিজেও তাঁকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয় কিনা সেটাই দেখার।