আঙুলের চোট নিয়ে দেশে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট নিেয়ে ব্যাটিং রতে নামলেও শেষ ্ময়াচে যে রোহিত শর্মা খেলতে পারবেন না তা কার্যত রাহুল দ্রাবিড় আগেই নিশ্চিত রে দিয়েছিলেন। বৃহস্পতিবারই বাংলাদেশ থেকে মুম্বইয়ে ফিরলেন রোহিত শর্মা। আপাতত দেশেই চলবে রোহিত শর্মার চিকিত্সা। একানেই বিশেষজ্ঞের পরামর্শ মতো চলবেন তিনি।  ১০ ডিসেম্বর শেষ একদিনের ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই দেখা যাবে না ভারতীয় দলের অধিনায়ককে। একইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও কার্যত ছিটকে গিয়েছেন রোহিত শর্মা।

আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে নেমেছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। সেই ম্যাচেই শুরুর দিকে আঙুলে বডসড় চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যারফলে শেষপর্যন্ত মাঠ চাড়তে হয়েছিল রোহিত শর্মাকে। আর সেই থেকেই আরম্ভ হয়েছিল জল্পনাটা। এই ্মযাচে রোহিত শর্মা মাঠে নামেন কিনা তা নিয়েই সকলের মধ্যে ছিল জোর জল্পনা।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা

যদিও ওপেন করতে দেখা যায়নি রোহিত শর্মাকে। শিখর ধওয়ানের সহ্গে বাংসাদেশের বিরুদদে দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। আঙুলে চোট লাগার পরই হাসপাতালে স্ক্যানিংয়ের জন্য পাঠনো হয়েছিল রোহিত  শর্মাকে। বুড়ো আঙুলের হাঁড়ে চোট লাগলেও, স্ক্যান রিপোর্টে খানিকটা স্বস্তি এসেছিল। হাতের আঙুলে চিড় ধরেনি তাঁর। কিন্তু চোট যে একেবারে গুরুতর নয় তেমনটা নয়। তবে শেষ ম্যাচে যে তিনি খেলতে পারবেন না তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ই।

সামনের েস্ট সিরিজেও রোহিত শর্মার খেলার সম্ভাবনে নেই বলেই চলে। সেই জন্ তাঁর জায়গায় ইতিমধ্যেই অভিমন্যু ঈশ্বরণকে ভারতীয় দলে ডাকা হয়েছে। রোহিত শর্মা বৃহস্পতিবার সকালেই ফিরেছেন মুম্বইয়ে। আপাতত এখানেই চলবে তাঁর রিহ্যাব সেশ। পরের বছর ঘরের মাঠে ঠাসা ক্রীড়াসূচী রয়েছে ভারতীয় দলের। শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই যাতে প্রথম থেকে রোহিত শর্মা খেলতে পারেন সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তে ভারতীয় দলের হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন রোহিত শর্মা। যদিও সেখানেও ভারতকে জেতাতে ব্যর্থই হয়েছেন তিনি। ২৮ বেলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেললেও, শেষপর্যন্ত  হেরেই থামতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

close whatsapp