রবীন্দ্র জাদেজার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে আসতে চলেছেন সৌরভ কুমার
আপডেট করা - Dec 3, 2022 1:22 pm

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নামা নেিয়ে একটা জল্পনা চলছিল। চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। আর একদিনের সঙ্গে টেস্ট সিরিজ তেকেও এবার ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। সবকিছু ঠিকঠাক চললে রবীন্দ্র জাদেজার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে আসতে চলেছেন তরুণ ক্রিকেটার উত্তর প্রদেশের সৌরভ কুমার। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এ দলের শিবিরে রয়েছেন তিনি।
এবার এশি.া কাপ চলাকাকালীনইহাঁটুর চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরমি্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু গোটা প্রতিযোগিতা খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। আর রবীন্দ্র জাদেজার অনিপস্থিতি যে ভারতীয় দলকে কতটা সমস্যায় ফেলে দিয়েছিল তা বেশ স্পষ্ট। এশিয়া কাপের পরই হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সফল অস্ত্রোপচার হলেও, এখনও পর্যন্ত ভারতীয় দলে ফিরতে পারেননি তিনি।
এই মুহূর্তে ভারতীয়-এ দলে রয়েছেন বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার
সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। তাঁকে ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল। সেমিপাইনাল থেকেই ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে রয়েছে একদিনের বিশ্বকাপ।তাও আবার ঘরের মাঠেই খেলতে নমামবে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি যে এই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ তেকে শুরু হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। একদিনের সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। এবার টেস্ট সিরিজ তেকেও ছিটকে গেলেন তিনি। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা হয়নি বোর্ডের তরফে।
তাঁর জায়গাতে কে আসতে পারে তা নিয়েই এখন সুরু হয়েছে জল্পনা। শোনাযাচ্ছে উত্তর প্রদেশের তরুণ অল রাউন্ডার সৌরভ কুমারকে নাকি এই দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে জানানো হয়নি। এই মুহূর্তে ভারতীয় এ-দলের সদস্য তিনি। চোট সারিয়ে রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় এ দল থেকে এই তরুণ ক্রিকেটারকে দলে নেওয়ার কথা কার্যত পাকা।
বোর্ডের তরফে জানানো না হলেও, সূত্রের তরফে ক্রিকবাজকে জানানো হেয়েছে, “উত্তর প্রদেশের বাঁহাতি স্পিনার সৌরভ কুমার, যিনি এই মুহূর্তে ভারতীয় এ দলের সদস্য তাঁকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজার পরিবর্তেই খেলবেন তিনি”।