“সে সত্যিই ক্ষুধার্ত” – টেস্টে ব্যর্থতার মাঝেও কোহলিকে সমর্থন দ্রাবিড়ের

প্রধান কোচ জানিয়েছেন কোহলির ট্রেনিংয়ে কোন ঘাটতি নেই

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

বিরাট কোহলি সম্প্রতি প্রচুর সমালোচনার মুখোমুখি হয়েছেন। কিন্তু তারপরে তিনি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও তার ফর্মে উল্লেখযোগ্য ঘাটতি দেখা গেছে।

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে বড় স্কোর না পাওয়ার পর, চট্টগ্রামে চলমান উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসে এক রানে আউট হন কোহলি। তাঁর ব্যর্থতা পরে বাঁহাতি স্পিনারদের মোকাবিলার দৃঢ় হওয়ার জন্য নেটে সৌরভ কুমারের মুখোমুখি হতেও দেখা গেছে তাঁকে। তবে প্রধান কোচ কোহলির ফর্ম নিয়ে আলাদা করে ভাবিত নন।

সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেছেন, “আমার মনে হয় ৫০ ওভারের ক্রিকেটে বিরাটের একটা অবিশ্বাস্য টেম্পলেট আছে। তার রেকর্ড নিজের হয়েই কথা বলে। এটা ৪৩তম বা ৪৪তম শতক, আমি পরিসংখ্যান দেখছিলাম। সে যত ম্যাচ খেলেছে তা বিচার করলে এটা অসাধারণ।”

দ্রাবিড় আরও যোগ করেছেন, “সে জানে কখন আক্রমণাত্মক হতে হবে এবং কখন একটি খেলা নিয়ন্ত্রণ করতে হবে। এটি দেখতে দারুণ লাগে এবং আমাদের জন্য সত্যিই একটি ভালো লক্ষণ যদি সে ইনিংস গড়ে তুলতে পারে। আমি জানি সে সত্যিই ক্ষুধার্ত।”

উল্লেখ্য, কোহলি তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯১ বলে ১১৩ রান করেছিলেন, যার মধ্যে দুটি ছক্কা ও ১১টি চার ছিল। তিনি অবশেষে তিন বছরেরও বেশী সময় পর ওডিআইতে তাঁর সেঞ্চুরির খরা কাটিয়েছেন। কোহলির ফিটনেস মানকে তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেছেন দ্রাবিড়।

“বাংলাদেশ সম্প্রতি ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলছে” – রাহুল দ্রাবিড়

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, “আমি তাকে দেখেছি, তার প্রশিক্ষণ কঠোর। সে ভালো করুক বা না করুক, তা নির্বিশেষে ট্রেনিং কখনই পরিবর্তিত হয় না। আমি মনে করি, দলে আসা অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটা একটা দারুণ শিক্ষা।”

রাহুল দ্রাবিড় এও মনে করেন যে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ভারতের টেস্ট সেটআপে নবাগতদের জন্য একটি ভালো চ্যালেঞ্জ হবে। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে স্বাগতিকরা জিতে আসায় ভালো লড়াইয়ের আশা করছেন প্রধান কোচ। 

এ বিষয়ে তিনি বলে্নছে, “অনেক ছেলে আছে যাদের জন্য বাংলাদেশে খেলাটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তারা কয়েকটি ওডিআই ম্যাচ খেলেছে কিন্তু এখানে কোন ধরনের টেস্ট ক্রিকেট খেলেনি। বিশ্বের সব জায়গায় টেস্ট খেলতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ সম্প্রতি ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলছে, তাই আমি মনে করি ছেলেদের জন্য এটা একটা ভালো চ্যালেঞ্জ।”

close whatsapp