ঈশান কিষাণ ও বিরাট কোহলির পারফরম্যান্স দেখে অভিভূত লোকেশ রাহুল
আপডেট করা - Dec 10, 2022 8:40 pm

সিরিজ হাতছাড়া হলেও শেষ ্মযাচেই বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। বাংলাদেশ ব্রিগেডকে বিরাট রানে হারিয়ে শেষপর্যন্ত সিরিজের ফলাফল ২-১ করতে পেরেছে টিম ইন্ডিয়া। এই ্মযাচেই বাংলাদেশের বিরুদ্ধে ৪০৯ রান করেছিল টিম ইন্ডিয়া। আর সেখানেই বারতীয় দলের নায়ক ঈশান কিষাণ ও বিরাট কোহলি। আর ম্যাচ শেষে সেই পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতীয় দলের স্ট্যান্ডইন অধিনায়ক লোকেশ রাহুল। বিরাট এবং ঈশান কিষাণকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।
বংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি তাঁর। প্রথম দুই ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। গত ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। আসন্ন টেস্টেও কার্যত ভারতীয় দলে নেই তিনি। সেই রোহিত শর্মার জায়গাতেই এদিন ভারতী দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। আর সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল করেননি তিনি। অএকাই কার্যত বাংলাদেশের বোলিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন এই তারকা ব্যাটার।
ঈশান কিষাণ ও বিরাট কোহলি ২৯০ রানের পার্টনারশিপ করেন শেষ ম্যাচে
এদিন বাংলাদেশের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন তিনি । যদিও সেও সেঞ্চুরীতে সন্তুষ্ট ছিলেন না ঈশান কিষাণ। বাংলাদেশের বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম দ্বিশতরানটাও করে ফেললেন তিনি। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের বোলিং লাইনআপ। একাই সেই কাজটা করে দিয়েছিলেন ঈসান কিষাণ। ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর ব্যাটেও এদি্ন সেঞ্চুরীর ঝলক এসেছে। ম্যাচ শেষে এই দুই তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন লোকেশ রাহুল।
ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছেন, “বিরাট কোহলি এবং ঈশান কিষাণ কেমনভাবে ব্যাটিং করেছেন তা দেখে আমি আপ্লুত। যেভাবে ঈশান কিষাণ এদিন আরম্ভ করেছিলেন, দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা ভয়ঙ্কর ছিলেন প্রথম বল থেকেই। তিনি একটিই সুযোগ পেয়েছিলেন এবং দুহাতে সেই সুযোগ কাজে লাগিয়েছেন এদিন। একদিনের ক্রিকেটে দ্বিশতরান পাওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়”।
একইসঙ্গে এদিন বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছেন বিরাট কোহলিও। ৯১ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই ভারতীয় দলের জয়ের রাস্তাটাও কার্যত পাকা হয়ে গিয়েছিল। এদিনই কেরিয়ারের ৭২ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। ছাড়িয়ে গিয়েছেন রিকি পন্টিংকে। সামনে রয়েছে এখন শুধুই সচিন তেন্ডুলকর। তাঁকেই বিরাট কোহলি টপকে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।