ভারতের বিরুদ্ধে নামার আগে ফিফা বিশ্বকাপ দেখার ওপর নিষেধাজ্ঞা জারি রাসেল ডমিনগোর

Russell Domingo
Russell Domingo. ( image source: twitter )

রাত পোহালেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগেই বাংলাদেশ ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া নির্দেশ বাংলাদেশ কোচ রাসেল ডমিনগোর। ভারতীয় সময় মধ্যরাতে এবারের ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া ও আর্জেন্তিনা মুখোমুখি হতে চলেছে। ফিফা বিশ্বকাপের দিকে যে এদিন গোটা বিশ্বের সকলেই কার্যত চোখ রাখবে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটাররাও যে বিশ্বকাপের মহারণ দেখার অপেক্ষায় রয়েছে তাও বেশ স্পষ্ট।

কিন্তু এমন পরিস্থিতিতেই বাংলাদেশ ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ বাংলাদেশ কোচ রাসেল ডমিনগোর। বুধবার সকালে ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন বলেই মনে করেন বাংলাদেশ কোচ। আর সেজন্যই তাদের উদ্দেশ্যে এমন নির্দেশ দিয়েছেন তিনি। ঘরের মাঠে একদিনের সিরিজ জিতে গিয়েছে বাংলাদেশ। এবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামার প্রস্তুতিতে তুঙ্গে বাংলাদেশ ক্রিকেটাররা।

ভারতকে হারানোর ব্লুপ্রিন্ট তৈরির ইঙ্গিত আগেই দিয়েছেন তাসকিন আহমেদ

ঘরের মাঠে এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল বাংলদেশ। কিন্তু সেখানে ফলাফল তাদের পক্ষে আসেনি। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্টেো সেই ধারা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে বাংলাাদেশ। সেজন্যই ক্রিকেটারদের প্রস্তুতির পর বিশ্রামে কোনওরকম ঘাটতি চাননা বাংলাদেশ কোচ। সেজন্যই রাতের বিশ্বকাপের ম্যাচ দেখার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। ম্যাচের আগের দিনই সেই কথা জানিয়েছেন রাসেল ডমিনগো।

এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে রাসেল ডমিনগো জানিয়েছেন, “যত তাড়াতাড়ি সম্ভব এদিন ক্রিকেটারদের ঘুমের প্রয়োজন রয়েছে। ম্যাচের আগের দিন কখনোই রাত তিনটে পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ দেখা সঠিক ব্যপার নয় ক্রিকেটারদের জন্য। যেখানে পরেরদিন সকাল ৯.৩০-এ ম্যাচে নামতে হবে ক্রিকেটারদের। তারা যদি রাত জেগে ম্যাচ দেখে তবে আমি অত্যন্ত হতাশ হব”।

ম্যাচের ৪৮ ঘন্টা আগেই ভীরতের বিরুদ্ধে নামার প্রস্তুতি যে তাদের সম্পূর্ণ হয়েছে সেই কথা জানিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ভারতকে হারানোর জন্য যে তাদের ব্লুপ্রিন্ট কার্যত প্রস্তুত তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে এই পিচকেই কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ বোলাররা। ভারতীয় ক্রিকেটারদের ধৈর্যচ্যুতি ঘটানোই হল বাংলাদেশের ক্রিকেটারদের এখন প্রধান লক্ষ্য। একদিনের সিরিজে ভারতকে হারিয়ে দিয়েছে  বাংলাদেশ। সেই ধারাই টেস্ট সিরিজেও তারা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp