ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ১৬ জনের দলে সাকিব আল হাসান

Bangladesh Team
Bangladesh Team. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হও.ার আগেই বাংলাদেশ সফরের দল ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সফর শুরু হবে ভারতীয় দলের। বৃহস্পতিবারই সেই সফরেরই একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে যে বিরাট চমক রয়েছে তেমনটা নয়। তবে প্রায় তিন মাস পর ফের বাংলাদেশের একদিনের দলে এসেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

গত জুলাই-অগস্টে শেষবার বাংলাদেশের েহয়ে একদিনের ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। এরপর থেকে আর খেলেননি তিন। টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বেই নেমেছিল বাংলাদেশ।  এবার ভারতের বিরুদ্ধেও দলে এসেছেন তিনি। এই সিরিজ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ বেশ চড়তে শুরু করেছে। ২০১৫ সালে শেষবার বাংলাদেশের মাটিতে একদিনের সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। প্রায় সাত বছর পর ফের বাংলাদেশের মাচিতে খেলতে যাচ্ছে তারা।

তবে বারতের বিরুদ্ধে একদিনের সিরিজে মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেনকে ১৬ জনের স্কোয়াডে রাখেনি বাংলাদেশের নির্বাচকরা। একইসঙ্গে দলের অন্যতম করপুণ পেসার শোরেপিল ইসলামকেও দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারাষ সম্প্রপতি পারফরম্যান্সের জনম্।ই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সদ্য সমাপ্ত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন মোসাদ্দেক হোসেন। পাঁচ ইনিংসে মাত্র ৩৮ রান করতে পেরেছিলেন তিনি। তাঁর পারফর্ম্যান্স দেখার পরই যে এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে বল হাতে শোরিফুল ইসলামও এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছেন। বিশ্বকাপের মঞ্চে একটি মাক্র ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ভারতের বিরিদেধে ৫৭ রান দিয়ে একটিও উইকেট তুলতে পারেননি এই তরুণ পেসার। এখনও পর্যন্ত বাংলাদেশের দার্সিতে ১৪টি একদিনের ম্যাচ খেলে ১৯টি উইকেট তুলতে পেরেছেন এই তরুণ বোলার। যদিও তাঁকে বাদ রেখেই ১৬ জনের  স্কোয়াড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে।

ভারতের বিরুদ্ধে একদিনের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

তামিম ইকবাল (অধিনায়ক)

লিটন দাস

আনামুল হক বিজয়

সাকিব আল হাসান

মুশফিকুর রহিম

আফিফ হোসেন

ইয়াসির আলি চৌধুরী

মেহিদি হাসান মিরাজ

মুস্তাফিজুর রহমান

তাসকিল আহমেদ

হাসান মাহমুদ

এবাদত হোসেন

নাসুম আহমেদ

মহমুদুল্লাহ

নাজমুল হাসান শান্ত

কাজি নুরুল হাসান সোহান

close whatsapp