শেষপর্যন্ত ব্যাটিং করতে না পারার আফসোসই লোকেশ রাহুলের মুখে
আপডেট করা - Dec 5, 2022 11:16 am

প্রথম ম্যাচে লড়াইটা করলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। বোলাররা লড়াইটা চালালেও শেষ মুহূর্তে মেহিদী হাসানের হাত ধরেই ভারতের বিরুদ্ধে জয় তুলে নিেয়েছিল বাংলাদেশ ব্রিগেড। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। ম্যাচ শেষে রোহিত শর্মার মুখেই ব্যাটারদের ব্।র্থতারপ কথা শোনা গিয়েছিল। সেইসঙ্গে ম্যাচে যে আরও ৩০ থেকে ৪০ রান বেশী চেয়েছিলেন তারা সেই কথাও বলতে দ্বিধা করেননি ভারতীয় দলের অধিনায়ক।
এবার সেই কথাই ভারতী দলের সহ অধিনায়ক লোকেশ রাহুলের মুখেও। তবে বেশ খানিকটা আফসোস নিয়েই যেন সেই কথা বলেতে শোনা গেল তাঁকে। বাংলাদেশের বিরিদ্ধে ভারতের অন্য। কোনও ব্যাটাররা বড় রান না পেলেও, লড়াইটা একা চালিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। কিন্তু ৭৩ রানেই শেষপর্যন্ত থেমে যেতে হয়েছিল তাঁকে। আর লোকেশ রাহুল আউট হওয়ার সঙ্গেই ভারতীয় দলেরও রানের গতি থেমে গিয়েছিল। হারের পর সেই লোকেশ রাহুলের গলা থেকেই ঝড়ে পড়ল একরাশ হতাশা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭৩ রনের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল
ভারতের হারের অন্যতম প্রধান কারণ যে রান কম করা সেই কথা মেনে নিয়েছেন লোকেশ রাহুল। তিনি শেষপর্যন্ত টিকে থাকতে পারলে যে ভারতের রান আরও ৩০ থেকে ৪০ বেশী হত সেই ব্।পারে কোনও সন্দেহ নেই েই তারকা ক্রিকেটারের। আর সেই রানটাই যে ম্যাচে একটা পার্থক্য গড়ে দিল সেই ব্পারেও যথেষ্ট আত্মবিশ্বাসী লোকেশ রাহুল। যদিও তা হয়নি। বাংলাদেশের কাছে মাত্র ১৮৬ রানেই থেমে যেতে হয়েছিল ভারতীয় দলকে।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে লোকেশ রাহুল জানিয়েছিলেন, “শেষের দিকে আরও ৩০ থেকে ৪০ রান যোগ করাই আমার অন্যতম লক্ষ্য ছিল। যদি আমি শেষপর্।ন্ত ব্যাটিং করতে পারতাম তবে ভারতের রান হয়ত ২৩০ থেকে ২৪০ রান পর্যন্ত হতে পারত। আমার সঙ্গে সেই সময় সিরাজ যথেষ্ট ভাল ব্যাটিং করছিলেন। আমি যদি আরও ১০ ওভার ব্যাটিং করতে পারতাম, তবে ভারতের রান আরও ৩০ থেকে ৪০ বেশী হত। আর সেটাই এদিনের ম্যাচে একটা পার্থক্য গড়ে দিত”।
বাংলাদেশের বিরুদ্ধে সেদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারতীয় দল। কিন্তু বাংবাদেশের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা সকলেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। শেষপর্যন্ত লোকেশ রাহুল লড়াই না করলে ভারতের রান হয়ত ২০০ রানের গন্ডীও টপকাত না। যদিও ভারতীয় দলের বোলাররা অবশ্য লড়াইটা ভালই দিয়েছিলেন।
কিন্তু শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। মেহিদী হাসানের হাত ধরেই ১ উইকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ।