তামিম, তাসকিনরা না থাকলেও ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লিটন দাস
আপডেট করা - Dec 3, 2022 4:56 pm

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে বাংলাদেশ। আগামী বছর হতে চলা বিশ্বকাপের প্রস্তুতিটা যে এই সিরিজ দিয়েই বাংলাদেশও শুরু করতে চলেছে তা বলার অপেক্ষ রাখে না। তবে সেই সিরিজ শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কা লেগেছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক তামিম ইকবাল ছিটকে গিয়েছেন গোটা সিরিজ থেকে। প্রথম ম্যাে নেই দলের অন্যতম প্রধান পেসার তাসকিন আহমেদ। তামিমের পরিবর্তে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই তামিম ইকবাল ছিটকে গিয়েছেন বাংলাদেশ শিবির থেকে। আর সেটা ।যে বাংলাদেশের চিন্তা ্নেকটাই বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজ শুরুর একদিন আগেই লিটন দাসের ওপর বাংলাদেশের নেতৃ্ত্বে ভার উঠেছে এই সিরিজের জন্য। সেই সিরিজে নামার আগেই লিটন দাসের গলায় আত্মবিশ্বাসের সুর। দুজন তারকা ক্রিকেটার দলে না থাকলেও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পিছিয়ে রয়েছে এমনটা ভাবতে নারাজ লিটন দাস।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক হয়েছেন লিটন দাস
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে বাংসাদেশের হয়ে ভাল পারফরম্যান্স প্রদর্শনে করেছেন লিটন দাস।এবার তাঁর কাঁধে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। যদিও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ তিনি। ভারতের বিরুদ্ধে প্রথম ্মযাচে তালতিন আহমেদ নেই এবং সিরিজ থেকেই চিটকে গিয়েছেন তামিম ইকবাল। দুজনের না থাকাটা যেমন চাপ বাড়াবে, তেমনই দলে এমন বেশকিছু ক্রিকেটার রয়েছে যারা ম্যাচের মোর যেকোনও সময় ঘুরিয়ে দিতে পারেন। ভারতের বিরুদ্ধে নামার আগে এই বিষয়গুলোই আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ শিবিরকে।
ভারতের বিরুদ্ধে নামার আগে লিটন দাস জানিয়েছেন, “সবার আগে আমাকে এই দায়িত্বের জন্য বাছায় বিসিবির কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি। ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি। এই ম্যাচে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। অবশ্যই ভারত বড় দল। তবে ঘরের মাঠে ভারতের থেকে খুব একটা পিছিয়ে নেই আমরাও। অবশ্যই আমাদের যারা ছিটকে গিয়েছেন, সেই দুই ক্রিকেটারের অভাব আমরা অনুভব করছি, কিন্তু আমাদের দলে আরও অনেক ভাল ক্রিকেটার রয়েছেন”।
২০১৫ সালে শেষবার বাংলাদেশের মাটিতে একদিনের সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। প্রায় সাত বছর পর ফের বাংলােদেশের ঘরের মাটিতে তারা সিরিজ খেলতে নামছে। ইতিমধ্যেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছে। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশও ভারতকে স্বাগত জানাতে প্রস্তুত।