মাঠে থাকলে ঋষভ পন্থের স্টাম্পিং ধোনিকে গর্বিত করত, মনে করেন দীনেশ কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। প্রথম ইনিংসে অবশ্য ঋষভ পন্থ সেই সুযোগ পেয়েছিলেন। যদিও বড় রান করতে পারেননি তিনি। কিন্ত উইকেট কিপারের গ্লাভস হাতে বাংলাদেশের বিরুদ্ধে সকলকে চমকে দিয়েছেন ঋষভ পন্থ। অসাধারণ কত্যাচ নিেয়ে যেমন গোটা সোশ্যাল মিডিয়াতে আলোরণ পড়ে দিয়েছে, তেমনই ঋষভ পন্থের স্টাম্পিং নিয়েও এখন হৈচৈ ভারতীয় ক্রিকেট মহলে। সেই স্টাম্পিং দেখেই এবার মুগ্ধ হয়েছেন আরেক ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক।

ঋষভ পন্থের এমন স্টাম্পিং দেখলে মহেন্দ্র সিং ধোনি এদিন গর্বিত হতেন বলেই মনে করছেন ভারতীয় তারকা উইকেটকিপার দীনেশ কার্তিক। এদিন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার নুরুল হাসানকে অসাধারণ স্টাম্পিং করে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ঋষভ পন্থ। বরাবরই মহেন্দ্র সিং ধোনি তাঁর অনুপ্রেরণা। ক্রিকেট মাঠে থাকাকালীন তো বটেই, মাঠের বাইরেও নানান সময়ে মহেন্দ্র সিং ধোনির থেকে উপগেথ নিতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে।

নুরুল হাসানকেই স্টাম্পিং করে সাজঘরে ফেরান ঋষভ পন্থ

মহেন্দ্র সিং ধোনিকেই যে তিনি নিজের দুরু হিসাবে মানেন সেই খতা বলতে কোথাও দ্বিধা করেননি। উইকেটের পিছনে ধোনি যে কতটা ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। এমন বহু তারকাকেই অবিশ্বাস্য স্টাম্পিং করে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ধোনি।  এদিন বাংসাদেশের বিরুদ্ধে যেন তারই একটা ছোঁয়া দেখা গেল ঋষভ পন্থের পারফরম্যান্সের মধ্যেও। সেই সময় বাংলাদেশের রান ২৩৮। এমন পরিস্থিতিতেই একটি বল মিস করেন নুরুল হাসানষ স্টাম্পের বাইরে কয়েক ইঞ্চি পা ছিল তাঁর।

সেই মুহূর্তে এতটুকু সময়ও নষ্ট করেননি ঋষভ পন্থ। ম্যাচের তৃতীয় আম্পায়ারের অনেকক্ষণ ধরে নিখুতভাবে দেখার পরই  আউটের সিদ্ধান্ত নেন। আর তাতেই বাজিমাত। শুরু হয়ে গিয়েছে হৈচৈ। দীনেশ কার্তিক ক্রিকবাজকে জানিয়েছেন, “সবার প্রথম তিনি মহেন্দ্র সিং ধোনিকেই নিজের অনুপ্রেরণা মনে করেন। এখানে ধোনি থাকতে অত্যন্ত গর্বিত হতেন এই স্টাম্প। এই পরিস্থিতিতে দ্রুত কাজ করাটা খুবই কঠিন, কিন্তু এত কাছ থেকে স্টাম্পিম করাটাই সবচেয়ে সুন্দর। তবে ঋ।ভ পন্থ যেখানে দাঁড়িয়েছিলেন বোঝাই যাচ্ছিল যে তিনি ব্যাটারের বল মিস করার অপেক্ষাতেই ছিলেন”।

শুধুমাত্র এই স্টাম্পই নয়, এজিন ঋষভ পন্থ একটি অসাধারণ ক্যাচও নিয়েছেন। বিরাট কোহলি সেই ক্যাচ ফস্কালেও ঋষভ পন্থ তালুবন্দী করতে তা দেরী করেননি। সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেট মহল, এদিন ঋষভ প্নথকে নিয়ে সকলেই ব্যস্ত।

close whatsapp