বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - Dec 6, 2022 12:36 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের হার এখন অতীত। আগামী বছর ভারতের ঘরের মাঠে বসতে চলেছে একদিমনের বিশ্বকাপের আসর। বাংলাদেশ সিরিজ দিয়ে ভারতীয় দল যে তারই প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে ভারতকে। আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাে নামবে টিম ইন্ডিয়া। তার আগে টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।
প্রথম ম্যাচ সুরু হওয়ার আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সেই জায়গায় অবস্য়নতুন কোনও উইকেটকিপারকে না নেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। লোকেশ রাহুলকেই দেখা গিয়েছিল সেই জায়গায়। কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। আর সেটাই যে এখন খানিকটা চিন্তায় রেখেছে ভারকতীয় টিম ম্যানেজমেন্টকে তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে লোকেশ রাহুলকে উইকেটকিপার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল
বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ঈশান কিষাণকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে ভারতীয় দলের ব্যা্টিংয়ের শক্তি ঐআরও বাড়ানোর জন্য ঈশান কিষাণকে ভারতীয় দলে নেওয়া উচিত্। প্রথম ম্যাচে উইকেটকিপিং করলেও লোকেশ রাহুল শেষমুহূর্তে ক্যাচ ফস্কেছিলেন। সেই কথাই মনে করে ঈশান কিষাণের এওপরই দায়িত্ব দেওয়ার বার্তা দিচ্ছেন আকাশ চোপড়া।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “এই ম্যাচে ইশান কিষাণ একেবারে যোগ্য ক্রিকেটার। প্রথম ম্যাচে লোকেশ রাহুলও ক্যাচ মিস করেছিলেন। সেই জায়গায় ঈশান কিষাণ একজন উইকেটকিপার। তাঁকে একজন ফ্লোেটার হিসাবেই ব্যবহার করা উচিত্। যেই মুিহূর্তে শিখর ধওয়ান সাজঘরে ফিরবেন তখন ঈশন কিষাণকেই মাঠে পাঠানো উচিত্। এরফলে সাকিব আল হাসনের বোলিুংয়ের বিরুদ্ধে ভারতীয় দল ভাল প্রকিরোধ গড়ে তুলতে পারবে”।
ঈশান কিষাণকে এখনও পর্যন্ত টি টোয়েন্টি স্পেশ্যালিস্ট হিসাবেই দেখেছেন সকলে। দেশের জার্সিতেও টি টোয়েন্টিই বেশী খেলেছিলেন তিনি। এবার তাঁকেই একদিনের ক্রিকেটে খেলানোর পরামর্শ দিচ্ছেন কাশ চোপড়া। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন ঈশান কিষাণ। সেখানেই ঈশান কিষাণের ব্যাটে রান এসেছে ২৬৭ এবং গড় রয়েছে ৩৩.৩৭। এই একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। সেখানেই শেষপর্যন্ত ঈশান কিষাণের সুযোগ হয় কিনা সেটাই দেখার।