দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই জসপ্রীত বুমরাহ, বিশ্রামে যুজবেন্দ্র চাহালও
আপডেট করা - Sep 28, 2022 7:36 pm

বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়চে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম টি টোয়েন্টিতে খেলতে পারলেন না জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ তেকে চিটকে গেলেন ভারতীয়দলেরলপ্রধান পেসার জসপ্রীত বুমরাহ। কোমড়ে হাল্কা চোট রয়েছে তাঁর। আর তাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারলেন না জসপ্রীত বুমরাহ। আর বুমরার এমন খবরে কিন্তু ভারতীয় ক্রিকেট মহলে যথেষ্ট হৈচৈ পড়ে গিয়েছে।
টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে। তার আগে দক্ষিণ আঈফ্রিকার বিরুদ্ধেই শেষ টি টোয়েন্টি সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। দলের পারফরম্যান্স ঝালিয়ে দেখে নেওয়াই প্রধান লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেইমতোই চলছে প্রস্তুতি। তিন্তু এতকিছুর মদ্যে জসপ্রীত বুমরাহকে নিয়েই পুরোপুরি স্বস্তি পাচ্ছে না ভারতীয় শিবির। সেই কোম়়ের সমস্যার জেরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম ম্যাচে নামতে পারলেন না জ,সপ্রীত বুমরাহ।
কোমড়ে হাল্কা চোটের জন্যই জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে
এশিয়া কাপ শুরু হওয়ার আগেই কোম়ড়ের সমস্যার জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও এসিয়া কাপের পরই অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচে নামানো হয়নি তাঁকে। শেষ দুটো ম্যাচে অবশ্য জসপ্রীত বুমরাহকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁকে খেলানো হবে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু টস হওয়ার পরই সকলে চমকে যায়। ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। আবারও নাকি সেই কোমড়েই সম,্যা দেখা দিয়েছে তাঁর। আর এই মুহূর্তে যে জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন বাদেই অস্ট্রেলিয়ায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যে ভারতীয় দলের প্রধান ক্রিকেটার তিনি তা নিয়ে কোনওরকম সন্দেহ নেই।
শুধুমাত্র জসপ্রীত বুমরাই নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে রাখা হয়নি যুজবেন্দ্র চাগালকেও। তাঁকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্চ্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ না পেলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই অর্শদীপ সিংকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টস জিতে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু জসপ্রীত বুমরার দলে না থাকাটা কিন্তু চিন্তা বাড়িয়েই চলেছে।