চাহালের তিন উইকেটই প্রোটিয়াদের হাত থেকে ম্যাচ বের করে দিয়েছিল, মনে করেন আশিস নেহেরা

India vs South Africa
India vs South Africa. (Photo Source: BCCI)

প্রথম দুই ম্যাচে তিনি সাফল্য পাননি। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে বিশাখাপত্তনমে ভারতকে জিততেই হত। সেখানেই অবশেষে দেখা গেল যুজবেন্দ্র চাহালের স্পিনের জাদু। তাঁর হাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রি্কার মিডল অর্ডার। ফের ভারতীয় দলের জার্সিতে যুজবেন্দ্র চাহালের পারফরম্যান্স দেখে আপে্লুত প্রাক্তন তারকা ক্রিকেটার আশিস নেহেরা। তাঁর মতে চাহালের আক্রমণাত্মক পারফরম্যান্সেই দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার শেষ হয়ে গিয়েছিল। আর সেটাই ভারতীয় দলের জেতার পিছনে অন্যতম প্রধান কারিগড়।

এবারের আইপিএলে ২৭টি উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপ নিজের মাথায় তুলেছিলেন। আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় দলে ডাকও পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। প্রথম দুই ম্যাচে পারেননি তিনি। দুই ম্যাচ মিলিয়ে ছয় ওভার বোলিং করে ৭৫ রান দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। আর তাতেই খানিকটা হলেও চিন্তা বেড়েছিল। যদিও চাহালের পাশেই ছিলেন আশিস নেহেরা। অবশেষে বল হাতে সাফল্য এসেছে তাঁর।

যুজবেন্দ্র চাহালের সেই  সাফল্যের হাত ধরেই জয়ের রাস্তাতেও ফিরেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা মিডল অর্ডারের সেরা তিন ব্যাটারকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। আর সেইসঙ্গে ভারতীয় দলের জয়ের রাস্তাটাও পাকা করে দিয়েছিলেন তিনি। চাহালের এই পারফরম্যান্স দেখেই উচ্ছ্বসিত আশিস নেহেরা। তাঁর মতে আবারও সেই পুরনো ফর্মে দেখা গিয়েছে চাহালকে। ডিফেন্সিভ নয়, চাহালের আক্রমণাত্মক পারফরম্যান্সই সাফল্যের অন্যতম কারণ হিসাবেও মনে করছেন তিনি।

২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল

ক্রিকবাজে আশিস নেহেরা জানিয়েছেন, “এদিন আবার সেই আক্রমণাত্মক চাহালের শো দেখা গেল। আমরা  যা দেখতে অব্যস্ত সকলে। তাঁর লেন্থ এবং পেসের তারতম্য এদিন অসাধারণ ছিল। শেষ ম্যাচের পর চাহাল অবশ্যই বুঝতে পেরেছেন যে তিনি বেশ খানিকটা রক্ষণাত্মক ক্রিকেট খেলছিলেন। তাঁর দুর্ধর্ষ ফ্লাইটে ব্যাটারদের সহজেই নিজের ফাঁদে ফেলেছিলেন চাহাল। তাঁর দক্ষতাতেই ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার মিজল অর্ডার। চাহালের প্রথম তিন ওভারেই ম্যাচ প্রোটিয়াদের হাতের বাইরে চলে গিয়েছিল”।

তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৯ রান করেছিল ভারত। শুরুতেই প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন হর্শল পটেল। এরপরই বাইশগজে দেখা গিয়েছিল যুজবেন্দ্র চাহালের স্পিনের জাদু। তাঁর বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। যে দুই ব্যাটার প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের প্রধান কারিগড় ছিলেন।

সেই ক্লাসেন এবং ফান ডার ডুসেন চাহালের বলেই সাজঘরে ফেরেন। সেইসঙ্গে ডোয়েন প্রিটোরিয়াসকেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। মাত্র ২০ রান দিয়ে একাই ৩ উইকেট নিয়ে ম্যাচের মোর এদিন ঘুরিয়ে দিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ম্যাচ শেষে তাই সেরা খেলোয়াড়ের শিরোপাও ওঠে তাঁরই মাথায়।

close whatsapp