সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে ঋষভ পন্থের পারফরম্যান্সই চিন্তা বাড়াচ্ছে, মনে করেন আকাশ চোপড়া
আপডেট করা - Jun 19, 2022 11:18 am

পরপর দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সমতায় ফিরেছে ভারতীয় দল। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে টিম ই্ডিয়া। তর আগে ঋষভ পন্থের ফর্ম নিয়েছেই চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা আকাশ চোপড়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত বড় রানের মুখ দেখতে পাননি ঋষভ পন্থ। শুধু তাই নয়, পরপর টার ম্যাচে একই প্ল্যানিংয়ে তাঁকে আউট করেছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে সেই জায়গাটাই চিন্তায় রাখছে আকাশ চোপড়াকে।
দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে দলের সনিয়র তারকাদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন এবার ভারতীয় দলের নির্বাচকরা। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। সেই জায়গায় লোকেশ রাহুলের ওপরই ছিল ভারতীয় দলের নেতৃত্বের ভার। কিন্তু সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগেই কুঁচকির চোটে ছিটকে যান তিনি। এরপরই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে ঋষভ পন্থের ওপর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে। যদিও পরের দুই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরিয়েছেন টিম ইন্ডিয়া। কিন্তু চার ম্যাচের মধ্যে একটিও ম্যাচে বড় রান পাননি ঋষভ পন্থ। এখনও পর্যন্ত এই চলতি সিরিজে ঋষভ পন্থের সর্বোচ্চ রান ২৯। শুধু তাই নয় চার ম্যাচ খেলে ঋষভ পন্থের রান এখনও পর্যন্ত মাত্র ৫৭। আর এই ঘটনাটা যে যথেষ্ট উদ্বেগের, মনে করছেন আকাশ চোপড়া। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের জন্যও এই পারফরম্যান্স ঋষভ পন্থকে সমস্যা ফেলতে পারে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচে ঋষভ পন্থের রান ৫৭
আকাশ চোপড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, “এই মুহূর্তে টি টোয়েন্টিতে ভারতের সেরা ব্যাটার হিসাবেই দেখা যাচ্ছে উইকেট কিপারদের। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন। ঋষভ পন্থকে নিয়ে যেটা সবচেয়ে বেশী চিন্তার তা হল তাঁর বিরুদ্ধে করা গেম প্ল্যানের কোনও জবাব নেই ঋষভ পন্থের কাছে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ক্রমাগতই তাঁকে অফ স্টাম্পের বাইরে বোলিং করে যাচ্ছেন এবং ঋষভও তাতেই আউট হচ্ছেন”।
শুধু আকাশ চোপড়া নন, এই একই কথা শোনা গিয়েছে সুনীল গাভাসকরের মুখেও। ঋষভের একই জায়গায় বারবার আউট হওয়ার ঘটনা তার জন্য যে যথেষ্ট খারাপ বলেই মনে করছেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। সদ্য সমাপ্ত আইপিএল থেকেই ঋষভ পন্থের ব্যাটে কোনও বড় রান নেই। আইপিএলের ১৪ ম্যাচে একটিও অপর্ধশতরান নেই ঋষভ পন্থের।
সেই ধারাই অব্যহত রয়েছে ভারতীয় দলের জার্সিতেও। বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। তার আগে ঋষভ পন্থের এমন পারফরম্যান্স যে উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট তা বলতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার। তাঁর মতে এই মুহূর্তে ভারতীয় দলে উইকেটকিপিং অপশন কম নেই। সেক্ষেত্রে ঋষভের জায়গা নিয়েও কিন্তু সমস্যা দেখা দিতেই পারে।