দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে যুজবেন্দ্র চাহালের সাফল্য নিয়ে আশাবাদী হরভজন সিং

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: Twitter)

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের হয়ে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার পালা। সেই লড়াইয়ে নামার আগেই যুজবেন্দ্র চাহালকে নিয়ে আশার বানী প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংয়ের মুখে। তাঁর মতে এই সিরিজে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। যেভাবে আইপিএলের মঞ্চে চাহাল এবার পারফরম্যান্স দেখিয়েছেন, সেই ধারা প্রোটিয়াদের বিরুদ্ধেও অব্যহত থাকার ব্যপারে আশাবাদী হরভজন সিং।

সদ্য সমাপ্ত হয়েছে আইপিএল। সেখানেই এবার রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থানের ফাইনালে পৌঁছনোর অন্যতম নেপথ্য কারিগড় তিনিই। তাঁর স্পিনের জাদুতে বহু কঠিম পরিস্থিতি থেকে বেড়িয়ে এসেছে রাজস্থান রয়্যালস। শুধু তাই নয় তাঁর স্পিনেই বহু ম্যাচে জয়ও হাসিল করে নিয়েছিলেন সঞ্জু স্যামসনরা। সেই স্পিনের জাদুই এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চলার অপেক্ষা। হরভজন সিং তো সেই চিত্রই দেখার ব্যপারে আশাবাদী।

আইপিএলের রাজস্থান রয়্যালসের হয়ে এবার ২৭টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয় এবারের আইপিএলে প্রথম বোলার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেটও নেওয়ার রেকর্ড ছিল যুজবেন্দ্র চাহালের। হরভজন সিংয়ের মতে এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন যুজবেন্দ্র চাহাল। এই পারফরম্যান্স ধরে রাখলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যে তিনি ভয়ঙ্কর রুপ ধারণ করবেন, সে ব্যপারে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারের।

এবারের আইপিএলে ২৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন যুজবেন্দ্র চাহাল

এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে হরভজন সিং জানিয়েছেন, “যুজবেন্দ্র চাহাল এই মুহূর্তে সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। আইপিএলে সেই পারফরম্যান্সই দেখা গিয়েছে। সেখানে তিনি ২৭টি উইকেট পেয়েছেন, এই মরসুমে যা সর্বোচ্চ। এখানেই অন্যান্য সকলের থেকে চাহাল আলাদা। যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন এবং সেইসঙ্গে তাঁর নিখুঁত লাইন ও লেন্থ। আমার মতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি”।

আইপিএলের পার্পল ক্যাপ পেয়ে যুজবেন্দ্র চাহালও এখন হয়ত অনেকটাই আত্মবিশ্বাসী। যদিও আশা থাকলেও, শেষমুহূর্তে কুলদীপ যাদব ছিটকে যাওয়ায় এবার আর কুলচা জুটিকে একসঙ্গে দেখা যাবে না। কুলদীপের অনুপস্থিতিতে যুজবেন্দ্র চাহালের ওপর দায়িত্ব যে অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

একইসঙ্গে এই টি টোয়েন্টি সিরিজেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় ক্রিকেটার হিসাবে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভাঙার থেকে আর মাত্র তিন উইকেট পিছনে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।

close whatsapp