জসপ্রীত বুমরার নেতৃত্বে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিল টিম ইন্ডিয়া
আপডেট করা - Aug 15, 2023 6:46 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। এবার ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ আয়ারল্যান্ড সফর। এই সিরিজ জয়ের থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্বটা খানিকটা আলাদা রয়েছে। এখানেই দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর নেতৃত্বেই এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। মঙ্গলবারই ডাবলিনের উদ্দেশে জসপ্রীত বুমরার নেতৃত্বে রওনা দিল টিম ইন্ডিয়া। দীর্ঘকদিন পর ফের জসপ্রীত বুমরার মাঠে নামার অপেক্ষাতেই রয়েছেন সকলে। বিশ্বকাপের আগে তাঁর দিকেই এখন নজর রয়েছে সকলের।
গতবছরের সেপ্টেম্বর মাস থেকেই মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের হয়ে কোনও বড় মঞ্চেই মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। এবার সামনে রয়েছে বিশ্বকাপের মঞ্চ। ঘরের মাঠে হতে চলা বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। প্রায় ৯ মাস পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ।
প্রায় ১০ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন জসপ্রীত বুমরার
প্রত্যাবর্তনের মঞ্চেই জসপ্রীত বুমরার কাঁধে রয়েছে নেতৃত্বের দায়িত্ব। চোট সারিয়ে এখন জসপ্রীত বুমরাহ কতটা ম্যাচ ফিটনেস রয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। গতবছর এসিয়া কাপের আগেই কোমড়ের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জলপ্রীত বুমরাহ। এরপর তাঁর অস্ত্রোপচারও হয়েছে। সেই থেকেই বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা। এরপর জসপ্রীত বুমরাহ এনসিএ-তে রিহ্যাব শুরু করলেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। কবে ভারতীয়দলের েই তারকা পেসার মাঠে পেরেন তা নিয়েই চিল জল্পনা তুঙ্গে।
এনসিএ-তে জসপ্রীত বুমরাহ বোলিং প্রস্তুতি শুরুর করার পর থেকেই আরম্ভ হয়েছিল নানান জল্পনা। সেই সময়ই শোনা গিয়েছিল যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ফিরতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অবশেষে সেই জল্পনাই সত্যি হয়েছে। মঙ্গলবারই গোটা দলের সঙ্গে ডাবলিনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে তিনি কতটা প্রস্তুত রয়েছেন সেদিকেই এই সিরিজে তাঁর ওপর নজর থাকবে সকলের।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। আগদামী ১৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। সেখানেই ভারতীয় দলের হয়ে খেলবেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনরা। তরুণ ব্রিুগেড নিয়েই নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ফের একবার জসপ্রীত বুমরাহকে তাঁক পুরনো ছন্দে দেখা যায় কিনা সেটাই দেখার।