আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরার সামনে ইতিহাস গড়ার হাতছানি

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছেন জসপ্রীত বুমরার। সেইসঙ্গেই ডাবলিনের বাইশগজে এক নতুন ইতিাসের হাতছানি রয়েছে জসপ্রীত বুমরার সামনে। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে জসপ্রীত বুমরার কাঁধে। সেই ম্যাচে নামার সঙ্গেই এক নতুন রেকর্ডও গড়তে চলেছেন তিনি। প্রথম ভারতীয় পেসার হিসাবে টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার রেকর্ড গড়তে চলেছেন তিনি। আগামী ১৮ অগস্ট থেকেই শুরু হচ্ছে ভারত বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ।

গতবছর সেপ্টেম্বর মাসে কোমড়ের চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা স্পীডস্টারকে। সেই থেকেই তাঁকে নিয়ে সুরু হয়েছিল জল্পনা। এশিয়া কাপের আগেই সেবার চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর মাজে ভারতীয় দলে একবার ফিরলেও সেই চোটের জন্যই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। সেই থেকেই তাঁকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছিল। টি টোয়েন্টি বিশ্বকাপ সহ আইপিএলের মঞ্চেও নামতে পারেননি জসপ্রীত বুমরাহ।

প্রায় দশ মাস পর ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ

সেই সময়ই অস্ত্রোচপার হয়েছিল তাঁর। এরপর বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তিনি কবে থেকে ভারতীয় দলে ফিরতে পারেন তা নিয়েও কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল। যদিও জসপ্রীত বুনরাহ রকিহ্যাব সুরু করার পর থেকেই তাঁর এশিয়া কাপের আগে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। জসপ্রীত বুমারা বোলিং শুরু করার পর তেকেইতাঁকে নিয়ে প্রত্যাশা বাড়তে সুরু করেছিল। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরার। অধিনায়কের দায়িত্বও তাঁর কাঁধেই রয়েছে এবার।

আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতের ১১ তম টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে মাঠে নামতে চলেছেন জলসপ্রীত বুমরাহ। তাঁকে বাইশগজে দেখা নিয়েই এই মুহূর্তে  সকলে তাকিয়ে রয়েছে।  জসপ্রীত বুমরাহ ফের সেই পুরনো ছন্দে বোলিং করতে পারেন কিনা সেদিকেই এখন নজর রয়েছে সকলের। ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। বরু সাফল্য রয়েছে তাঁর। এবার এক নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার।

আর মাঠে নামার সঙ্গেই এই নতুন রেকর্ডও গড়তে চলেছেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরার সেই আগুনে বোলিং ফের একবার দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp