আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনের সঙ্গে জসপ্রীত বুমরার নেতৃত্বের দিকেই তাকিয়ে রবীন উথাপ্পা

Robin Uthappa
Robin Uthappa. ( Image Source: Instagram )

বুধবার থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এ্ই সিরিজে অবশ্য ভারতীয় দলের  সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে সেভাবে এই সিরিজের গুরুত্ব না থাকলেও এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কারণ চোট সারিয়ে দীর্ঘদিন পর এই সিরিজেই ভারতীয় দলের জার্সিতে নামতে চলেছেন জসপ্রীত বুমরা্হ। বিশ্বকাপের আগে এই সিরিজ যে জসপ্রীত বুমরার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

গতবছর সেপ্টেম্বর মাসে কোমড়ের চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা স্পীডস্টারকে। সেই থেকেই তাঁকে নিয়ে সুরু হয়েছিল জল্পনা। এশিয়া কাপের আগেই সেবার চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর মাজে ভারতীয় দলে একবার ফিরলেও সেই চোটের জন্যই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। সেই থেকেই তাঁকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছিল। টি টোয়েন্টি বিশ্বকাপ সহ আইপিএলের মঞ্চেও নামতে পারেননি জসপ্রীত বুমরাহ।

গতবছরের সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ

সেই সময়ই অস্ত্রোচপার হয়েছিল তাঁর। এরপর বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তিনি কবে থেকে ভারতীয় দলে ফিরতে পারেন তা নিয়েও কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল। যদিও জসপ্রীত বুনরাহ রকিহ্যাব সুরু করার পর থেকেই তাঁর এশিয়া কাপের আগে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। জসপ্রীত বুমারা বোলিং শুরু করার পর তেকেইতাঁকে নিয়ে প্রত্যাশা বাড়তে সুরু করেছিল। এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরার। অধিনায়কের দায়িত্বও তাঁর কাঁধেই রয়েছে এবার।

এই প্রসঙ্গে রবীন উথাপ্পা জানিয়েছেন, “আমার মনে এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। তাঁর কাঁধে এবারক নেতৃচ্বের দায়িত্বও উঠেছে। তিনি কিন্তু ভারতের টেস্ট অধিনায়কও হতে পারেন। এখানে প্রত্যাবর্তনের পাশাপাশি সেই নেতৃত্বের দক্ষতা দেখানোরও একটা সুযোগ পেয়েছেন জসপ্রীত বুমরাহ। কেমনভাবে সেই দায়িত্ব তিনি পালন করেন সেটাই এই মুহূর্তে দেখার মতো হবে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে  রোহিত শর্মার অনুপস্থিতিত ভারতীয় দলের নেতৃত্বের ভূমিকায় ছিলেন জসপ্রীত বুমরাহ। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে কামব্যাকের পাশাপাশি নেতৃত্বওদিতে চলেছেন এই স্পীডস্টার। জসপ্রীত বুমরার সেই পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সেইসঙ্গে এশিয়া কাপের আগ এই সিরিজ জসপ্রীত বুমরার প্রস্তুতি মঞ্চও।

close whatsapp