আয়ারল্যান্ড বনাম ভারত, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Aug 17, 2023 6:32 pm

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি টোয়েন্টি সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার থেকে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই প্রায় ১০ মাস পর প্রত্যাবর্তন হতে চলেছে জসপ্রীত বুমরার। একইসঙ্গে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বও রয়েছে তাঁরই কাঁধে। এই ম্যাচে অবশ্য ভারতী দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়াে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের দিকেও এই সিরিজে নজর রয়েছে সকলের। এই সিরিজেই ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হতে চলেছে জসপ্রীত বুমরার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। তাঁর সহ্গেই চোটসারিয়ে এই সিরিজে ফিরছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই দুই তারকা ক্রিকেটারের প্রত্যাবর্তনটাই যে এই সিরিজের অন্যতম আকর্ষণ তা বলার অপেক্ষা রাখে না। সেইসহ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দেবে তাও বলাই বাহুল্য।
গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। এবারও তাদের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে এই দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। পাঁচটি টি টোয়েন্টির মধ্যে পাঁচটিতেই জিতেছেটিম ইন্ডিয়া। এই সিরিজে শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
পিচ কন্ডিশন
ডাবলিনের পিচ বরাবরই অত্যন্ত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। ম্যাচ শুরুর দিুকে পেসাররা খানিকটা সুবিধা পেলেও, ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে সেখানে ব্যাটারদেরই আধিপত্য লক্ষ্য করা যাবে। টস এই ম্যাচে খুব একটা বড় ভূমিকা পালন করবে না। এই পিচে ১৮০ রান লড়াই করার জন্য যথেষ্ট হতে পারে।
সম্ভাব্য একাদশ
আয়ারল্যান্ড
অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং ( অধিনায়ক ), লরকান টাকার ( উইকেট কিপার), হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, নেইল রক, জর্জ ডকরেল, মার্ক অ্যাডের, ব্যারি ম্যাকার্থি, জসুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।
ভারত
রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন ( উইকেটকিপার ), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ ( অধিনায়ক ), প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।
আয়ারল্যান্ড বনাম ভারত টি২০-তে হেড টু হেড
ম্যাচ – ৫। আয়ারল্যান্ড – ০। ভারত- ৫।ফলাফল হয়নি – ০
ম্যাচ ডিটেউলস ও সম্প্রচার বিবরণী
ম্যাচ – আয়ারল্যান্ড বনাম ভারত, প্রথম টি২০
ভেন্যু – দ্য ভিলেজ, ডাবলিন
দিন ও সময় – শুক্রবার, ১৮ অগস্ট, সন্ধে ৭.৩০ ( ভারতীয় সময় )
সম্প্রচার – স্পোর্টস ১৮ এবং জিও সিনেমা