আয়ারল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ইনিংস খেলে আপ্লুত আকাশ চোপড়া
আপডেট করা - Jul 20, 2022 1:45 pm

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাক পেলেও, প্রথম ম্যাচে তাঁর ভাগ্যের শিকে ছেড়েনি। রুতুরাজ গায়কোয়াড়ের চোট হওয়াতেই শেষপর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ হয় তাঁর। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। সঞ্জু স্যামসনের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত আকাশ চোপড়া। ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন এই তারকা ক্রিকেটারকে।
রুতুরাজ গায়কোয়াড়ের চোট। প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যটিংয়ে নামতে পারেননি তিনি। সেই থেকেই সঞ্জু স্যামসনের খেলার একটা সুযোগ হয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতেই ভারতীয় দলের প্রথম একাদশে আসেন সঞ্জু স্যামসন। আর দেশের জার্সিতে নেমেই নিজেকে প্রমাণ করেছেন এই তারকা ক্রিকেটার। ওপেনিংয়ে নেমে দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু। ৪২ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি।
শুধু তাই নয় দীপক হুডার সঙ্গে ভারতীয় পার্টনারশিপ হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ফেলেছেন সঞ্জু স্যামসন। সঞ্জুর এমন পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর খেলার দক্ষতার প্রশংসাই এদিন শোনা গিয়েছে আকাশ চোপড়ার মুখে। সঞ্জুকে রোহিত শর্মার গোত্রের ক্রিকেটার বলেই মনে করছেন তিনি। ম্যাচের পরিস্থিতি নিজের নিয়ন্ত্রনে রাখার সঞ্জু স্যামসনের যে দক্ষতা রয়েছে, সেটাই যেন মুগ্ধ করছে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।
রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন
নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “সঞ্জু সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। সঞ্জু যখনই ব্যাটিং করে সকলের নজর কেড়ে নেন। কোনওরকম খারাপ শট তাঁর ব্যাট থেকে দেখা যায়না। আর এটাই আমাকে সবচেয়ে বেশী খুশি করে। তিনি এমন একজন ক্রিকেটার যে রোহিত শর্মার পর্যায়ে পড়ে। তিনি যতক্ষণ ব্যাটিং করেন রানের গতি যেমন অব্যহত থাকে, তেমনই ম্যাচের নিয়ন্ত্রনও নিজের দখলে রাখেন”।
এর আগে সুযোগ পেয়ে অবশ্য তা কাজে লাগাতে পারেননি সঞ্জু স্যামসন। টি টোয়েন্টিতে ভারতীয় দলের হয়ে তিনবার ওপেনিং করেছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ২৮ রানই করেতে পেরেছিলেন সবকটি ম্যাচ মিলিয়ে। এই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের জন্যই সুযোগ পেয়েছিলেন। আর কোনও ভুল করেননি সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে নামেন এবং ৪২ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গে এক বিরল রেকর্ডেরও স্বাক্ষী থাকেন সঞ্জু স্যামসন।
ঈশান কিষাণ তাড়াতাড়ি ফিরে গেলেও, দাপক হুডার সঙ্গে সঞ্জুর পার্টনারশিপটাই এদিন ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল। দীপক হুডার সঙ্গে ১৭০ রানের পার্টনারশিপ করে টি টোয়েন্টিতে রেকর্ডও গড়েছেন সঞ্জু স্যামসন।