জসপ্রীত বুমরার লক্ষ্য বিশ্বকাপ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী তারকা পেসার

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

প্রায় ১১ মাস পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। গতবছরের সেপ্টেম্বর মাস থেকেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দলের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার।তাঁর দলে না থাকার অভাবটা যে ভারতীয় দল প্রতি মুহূর্তে বুঝতে পেরেছে। অবশেষে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায রয়েছেন সকলে। দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পেরে আপ্লুত জসপ্রীত বুমরাও। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

অস্ত্রোপচারের পর বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা। সেই পর্ব মেটানোর পরই এনসিএ-তে রিহ্যাব সেশনে পিরেছিলেন ভারতীয়দলের এই তারকা ক্রিকেটার। সেই সময় থেকেই পাখির চোখ করে নিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চ। আয়ারল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন হলেও নিজেকে  ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুত করাটাই ছিল জসপ্রীত বুমরার প্রধান লক্ষ্য। সেই মতোই অনসিএ-ক নেটে নিজের বোলিং পারফরম্যান্সে ধার দিয়ে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেই নিজের পরীক্ষা নীরিক্ষাটা যে জসপ্রীত বুমরাহ সেরে নিতে চাইছেন তা বলার অপেক্ষা রাখে না।

প্রায় ১১ মাস পর ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ

এনসিএ-র পাশাপাশি যখনি ছুটিতে বাড়ি ফিরেছেন জসপ্রীত বুমরাহ, কখনোই  প্রস্তুতিতে খামতি রাখেননি তিনি। হামেশাই গুজরাত ক্রিকেট দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়তেন এই ভারতীয় স্পীডস্টার।   নেট সেশনে টি টোয়েন্টি ফর্ম্যাটের কতা মাথায় রাখতে নারাজ ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ক্রমশ নিজেকে প্রস্তুত করে গিয়েছেন তিনি। নেটে ক্রমশই নিজের বোলিং করার সময় বাড়িয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ১০ থেকে১২, ১৫ ওবাৈর পর্যন্ত বোলিং করে গিয়েছেন তিনি। সবই বিশ্বকাপের কতা মাথায় রেখে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই নিজের পারফরম্যান্স দেখানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

এই প্রসঙ্গে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “সবকিছুই ভাল রয়েছে। আমি প্রত্যাবর্তন করতে পেরে অত্যন্ত খুশি। এনসিএতে কঠোর পরিশ্রম করেছি আমি এবং এটা সত্যিই একটা দীর্ঘ রাস্তা ছিল। তবে সবকিছুই ভালভাবে এগিয়েছে। এই মুহূর্তে আমার শরীরও সম্পূর্ণ ভাল রয়েছে এবং ক্রিকেট খেলার দিকেই তাকিয়ে রয়েছি আমি। ফিরে এসে ভাল লাগছে। আমি খালার জন্য বেশ খানিকটা সময় চেয়েছিলাম, সেটাই পেয়েছি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি”।

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। সেখানেই জসপ্রীত বুমরার দিকেই এখন  তাকিয়ে রয়েছেন সকলে। এরপরই রয়েচে এশিয়া কাপ। এই আয়ারল্যান্ড সিরিজই যে জসপ্রীত বুমরার কাছে প্রস্তুতির প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp