আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত

২৬ ও ২৮শে জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ খেলবে ভারত

Team India
Team India. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের কয়েক মাসে ব্যস্ত সময়সূচী ওপেক্ষা করে আছে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর সমাপ্তির পরে, মেন ইন ব্লু দক্ষিণ আফ্রিকাকে পাঁচটি টি-টোয়েন্টির জন্য দেশে ডাকবে এবং তারপরে বিদেশে সিরিজ রয়েছে। ভারত ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত (এশিয়া কাপের জন্য) সফর করবে।

শোনা যাচ্ছে এই ব্যস্ত ক্রিকেটের সূচী যাতে ক্রিকেটারদের উপর বিপুল বোঝা না নামিয়ে আনতে পারে তাই ভারত সম্পূর্ণ ভিন্ন দুটি দল নিয়ে এক-একটি সিরিজে মাঠে নামবে। আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট কাছাকাছি সময়ে থাকায় ভারত তাদের দ্বিতীয় সারির দল পাঠাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টির জন্য। 

তারকাহীন ভারতীয় দল যাবে আয়ারল্যান্ডে সিরিজ খেলতে

আপাতত ঠিক হয়েছে যথাক্রমে ২৬ ও ২৮শে জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দুটি খেলবে ভারত। উল্লেখ্য, পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট শুরু হবে ১লা জুলাই এজব্যাস্টনে। ম্যাচটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় শিবিরে কোভিড-১৯ আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় সিরিজটি স্থগিত করা হয়েছিল।

রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজার মতো শীর্ষ খেলোয়াড়রা আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে দলের সঙ্গে থাকতে পারবেন না বলেই মনে হচ্ছে এবং আয়ারল্যান্ডের মোকাবিলা করবেন তাঁরাই যাঁরা ভারতের টেস্ট দলের অংশ নন। সেক্ষেত্রে নির্বাচকদের অধিনায়ক হিসেবে সম্ভবত কোন অনভিজ্ঞ ক্রিকেটারকে নিয়োগ করতে হবে। যেহেতু ইংল্যান্ড তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-টোয়েন্টিতে ভারতকে আয়োজন করবে, তাই আয়ারল্যান্ড সিরিজের সদস্যরা ইংল্যান্ডে সাদা বলের দলে যোগ দিতে পারে। 

সময়সূচী এত ব্যস্ত হওয়ার সাথে সাথে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বায়ো-বাবল ক্লান্তি নিয়েও উদ্বিগ্ন। একই কারণে, প্রয়োজনে ভারতীয় খেলোয়াড়দের বিরতি দেওয়া হবে। “বায়ো-বাবল বিরতি নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে৷ প্রতিটি খেলোয়াড়কে ব্যস্ত সফরসূচী সম্পর্কে জানানো হয়েছে। তাঁরা কখন বিরতি নিতে চান তা নিয়ে পরিকল্পনা করার জন্য তাদের সময় দেওয়া হয়েছে,” টাইমস অফ ইন্ডিয়ার দ্বারা এক বিসিসিআই কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে।

“সম্ভবত একটি দ্বিতীয় সারির দল জিম্বাবোয়ে সফর করবে। প্রথম দল খেলানোর জন্য এশিয়া কাপই সঠিক টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে কম্বিনেশন তৈরী করে নেওয়া যাবে,” যোগ করেছেন কর্মকর্তা।

close whatsapp