আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের কথা শুনে হতচকিত হয়ে গিয়েছিলেন, জানালেন দীপক হুডা

Deepak Hooda
Deepak Hooda. (Photo Source: Instagram)

রবিবার আয়ারল্যান্ডের মাটিতে প্রথম টি টোয়েন্টিতে নেমেছিল ভারতীয় দল। আর সেই ম্যাচেই সকলের জন্য ছিল একের পর এক চমক। উমরান মালিকের অভিষেকে যেমন প্রথম চমকটা ছিল। ঠিক তেমনই ছিল ব্যাটিংয়ের সময় দীপক হুডাকে ওপেন করতে দেখে। রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ঈশান কিষাণের সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে এসেছিলেন দীপক হুডা। অন্যান্য সকলে যেমন অবাক হয়ে গিয়েছিলেন, ঠিক তেমনই নাকি ওপেনিংয়ের কথা শুনে নিজেও খানিকাট হতবাক হয়ে গিয়েছিলেন দীপক হুডা।

আয়ারল্যান্ডের ঘরের মাঠে দুটো টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। রবিবার সেই সিরিজেরই প্রথম ম্যাচ সাত উইকেটে জিতে নিয়েছে টিন ইন্ডিয়া। আর সেই জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় দীপক হুডা। ভারতীয় দলের হয়ে এই প্রথমবার ওপেন করতে নেমেছিলেন তিনি। শুরুতে খানিকটা ভয় থাকলেও, সেই কঠিন চ্যালেঞ্জ টপকে ভারতীয় দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। শেষপর্যন্ত অপরাজিত থাকেন এই তরুণ ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সুযোগ পেলেও, প্রথম একাদশে জায়দগা হয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা তো বটেই, একেবারে ওপেনিংয়ের পজিশনে রাখা হয় তাঁকে। চোের জন্য মাঠে নামতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। সেই জায়গাতেই তাঁকে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সেই সিদ্ধান্তের কথা শোনার পর তিনি যে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তা বলতে দ্বিধা করেননি দীপক হুডা। একইসঙ্গে অবশ্য চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ছিলেন তিনি।

ম্যাচ শেষে এই প্রসঙ্গে দীপক হুডা জানিয়েছেন, “অবশ্যই আমি যথেষ্ট বিচলিত হয়ে পড়েছিলাম। সেইসঙ্গে আরও একটা কথা ভেবেছিলাম  জীবনে তো চ্যালেঞ্জ থাকবেই। তারই মোকাবিলায় এগিয়ে এসেছিলাম। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পার্টনারশিপটা যথেষ্ট দ্রুত ছিল আমার, আর সেটাই ম্যাচ জয়ের দিকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে দিয়েছিল। চার অথবা ছয় মেরে ম্যাচ শেষ করার কোনও বিশেষ পরিকল্পনা ছিল না, আমার লক্ষ্য ছিল শুধু ম্যাচটা শেষ করার”।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯ বলে  অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন দীপক হুডা

ওপেেনিংয়ে প্রথমবার নামলে, শেষপর্যন্ত এদিন ক্রিজে টিকে ছিলেন দীপক হুডা। প্রথমদিকে খানিকটী দীর গতিতে খেললেও, হার্দিক পান্ডিয়া মাঠে আসার পর থেকেই বিধ্বংসী ক্রিকেট শুুরু করেছিলেন দীপক হুডা। ২৯ বলে ৪৭ রানের ঝোরো ইনিংস খেলেন তিনি। তাঁর গোটা ইনিংসটা এদিন সাজানো ছিল ২টো ওভার বাউন্ডারি এবং ছটি বাউন্ডারি দিয়ে। আর তাতেই সাত উইকেটে ভারতের জয়টা  নিশ্চিত হয়ে গিয়েছিল।

আইপিএলে তাঁর একবার দুবার ওপেনিংয়ে অভিজ্ঞতা থাকলেও, ভারতীয় দলের হয়ে কোনও দিনই সেই অভিজ্ঞতা ছিল না তাঁর। বরাবরই তিন কিংবা চার নম্বর পজিশনে ব্যাটিং করতে এসেছিলেন। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে এসে সাফল্যই পেয়েছেন দীপিক হুডা। শুধু তাই নয় তাঁর হাত ধরেই ম্যাচ জিতেছে ভারত। ঈশান কিষাণের শুরু থেকে আক্রমণাত্মক ইনিংসটাই যে তাঁকে সাহস যুগিয়েছিল তা বলতে কোনও দ্বিধা নেই তরুণ ক্রিকেটারের।

সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে ভারত। মঙ্গলবার দ্বিতীয় টি টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ধারা অব্যহত রেখে সিরিজও পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া।

close whatsapp