ভারতীয় দলের হয়ে ৩৫ নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছেন রিঙ্কু সিং, আবেগতাড়িত তরুণ ক্রিকেটার
আপডেট করা - Aug 17, 2023 8:09 pm

দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আইপিএলের মঞ্চে একটানা বাল পারফর্ম্যান্স দেখিয়ে এবার ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে প্রথম ম্যাচেই হয়ত অভিষেক হতে চলেছে রিঙ্কু সিংয়ের। দেশের জার্সিতে ৩৫ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি। হোটেল রুমে গিয়ে সেই জার্সি যখন প্রথমবার দেখেছিলেন রিঙ্কু সিং, নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচের আগেপ দিন সেই আবেগের কথাই বারবার উঠে এল তাঁর মুখে।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেরা পারফরম্যান্স ছিল তাঁক। সেখানেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। শুধুমাত্র সেই ম্যাচই নয়। নাইট রাইডার্সের হয়ে প্রতিটি ম্য়াচেই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই থেকেই রিঙ্কু সিংয়কে ভারতীয় দলে সুযোগ করে দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাঁকে ভারতীয় দলে সুযোগ করে দেওয়ার পরামর্শই শোনা গিয়েছিল সকলের মুখে। যদিও শেষপর্যন্ত তা হয়নি।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু সিং
কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই রিঙ্কু সিংকে ভারতীয় দলে রাখার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেটাই অবশেষ হয়েছে। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হতে চলেছে এই তরুণ ক্রিকেটারের। দেশের জার্সিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিঙ্কু সিং। বহু কাঙ্খিত সেই ভারতীয় দলের জার্সি দেখেই এবার আবেগতাড়িত হয়ে পড়লেন রিঙ্কু সিং। ৩৫ নম্বর জার্সিই গায়ে উঠতে চলেছে রিঙ্কু সিংয়ের।
From emotions of an India call-up to the first flight ✈️ & Training session with #TeamIndia 😃
𝗪𝗵𝗲𝗻 𝗱𝗿𝗲𝗮𝗺𝘀 𝘁𝗮𝗸𝗲 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 ft. @rinkusingh235 & @jiteshsharma_ 👌👌 – By @RajalArora
Full Interview 🎥🔽 #IREvINDhttps://t.co/m4VsRCAwLk pic.twitter.com/ukLnAOFBWO
— BCCI (@BCCI) August 17, 2023
সেই মুহূর্তের কথা রিঙ্কু সিং জানিয়েছেন, এটা সবসময়ই একটা অসাধারণ অনুভূতি। কারণ প্রত্যেক ক্রিকেটারই দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন। হোটেল রুমে ফিরে যখন আমার ৩৫ নম্বর জার্সিটা দেখতে পেয়েছিলাম, আমি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। যেখানে আসার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি্লাম, অবশেষে সেই জায়গায় আমি পৌঁছতে পেরেছি।
আয়ারল্যান্ড সিরিজের পাশাপাশি ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমসের দলেও সুযোগ করে নিয়েছিলেন রিঙ্কু সিং। তবে সেই প্রতিযোগিতায় নামার আগেই ভারতীয় দলের হয়ে অভি্ষেক হতে চলেছে এই আয়ারল্যান্ড সফরে। সেখানেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই আইপিএলের পারফরম্যান্সই দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।