আইপিএলকে ‘ক্রিকেটের শীর্ষ লিগ’ অভিহিত করে খেলার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি
ব্যালবার্নি বলেছেন ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ আয়ারল্যান্ড দলের জন্য একটি বিশাল উপলক্ষ
আপডেট করা - Jul 20, 2022 1:46 pm

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল এখন আয়ারল্যান্ডে। ভারতের সিনিয়র খেলোয়াড়রা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যচাএর প্রস্তুতির জন্য ব্যস্ত থাকায় ভারত বেশ কিছু অনভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি মনে করেন যে সফরকারীরা চাপের মধ্যে থাকবে কারণ তাদের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছে।
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলাকে আয়ারল্যান্ডের জন্য ‘একটি বিশাল উপলক্ষ’ বলে অভিহিত করেছেন ব্যালবার্নি। আয়ারল্যান্ডের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ার বিষয়েও নিজের মত জানিয়েছেন আইরিশ অধিনায়ক।
টাইমস অফ ইন্ডিয়াকে ব্যালবার্নি বলেছেন, “এটা আমাদের জন্য একটি বিশাল উপলক্ষ। টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডে তাদের একটি স্কোয়াড রয়েছে এবং তারপরে অন্য একটি স্কোয়াড আয়ারল্যান্ডে নামছে আমাদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে। তারা সবাই মুগ্ধ করতে চাইছে। এই ভারতীয় টি-টোয়েন্টি দলে অনেক খেলোয়াড় আছে যারা পূর্ণ-শক্তির দলে জায়গা খুঁজছে। তাই, তারাও চাপে থাকবে। আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলব কয়েক সপ্তাহ বাদে। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, এমন অনেক খেলোয়াড় আছে যারা সেই দলে জায়গা দাবি করতে চায়। তাই উভয় পক্ষের খেলোয়াড়দের জন্য সুযোগ রয়েছে।”
আইপিএলে খেলোয়াড়রা দ্রুত বিকাশ লাভ করে, বলেছেন অ্যান্ড্রু ব্যালবার্নি
ব্যালবার্নি বলেছেন জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা অনেক আইরিশ ক্রিকেটারদের জন্য একটি বড় উচ্চাকাঙ্ক্ষা রয়ে গেছে যেহেতু এটি টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ লিগে পরিণত হয়েছে। উপরন্তু, এই ধরনের লিগে খেলা খেলোয়াড়দের অনেক উপকার করে কারণ তারা অভিজ্ঞতার সাথে আরও উন্নত হয়।
“আমাদের অনেক খেলোয়াড় আছে যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো। আমরা সবাই জানি যে আইপিএলে খেলা কতটা প্রতিযোগিতামূলক। এটি আমাদের অনেকের জন্য একটি বিশাল উচ্চাকাঙ্ক্ষা। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ লিগ। আপনি দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট কিছু খেলোয়াড় যখন এই লিগে সুযোগ পায় তখন তারা কত দ্রুত বিকাশ লাভ করে। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা বিভিন্ন লিগে খেলে কিন্তু আইপিএল নয়। যখন তারা আইরিশ দলে ফিরে আসে, তখন তারা অনেক অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়ে ফেরে,” তিনি বলেছেন।
যদিও আয়ারল্যান্ডে ক্রিকেট এখনও একটি উন্নয়নশীল খেলা হিসাবে রয়ে গেছে, ব্যালবার্নি আশা করেন তাঁর দল আরও বেশি দেশে খেলার জন্য ভ্রমণ করতে পারবে এবং শক্তিশালী দলের বিরুদ্ধে বিদেশী কন্ডিশনে খেলতে পারবে।
“ডাবলিনে তাদের (ভারত) বিরুদ্ধে খেলাটা দারুণ। ক্রিকেট এখনও আয়ারল্যান্ডে একটি উন্নয়নশীল খেলা। ডাবলিন এবং বেলফাস্টে এত বড় দলের বিপক্ষে খেলা দেশের খেলাধুলার বৃদ্ধিতে সহায়তা করে। স্বাভাবিকভাবেই, ক্রিকেটার হিসেবে আমরা ভ্রমণ করতে চাই। আমি ভারতে ২০১১ বিশ্বকাপের অংশ ছিলাম না কিন্তু যারা খেলেছিল তারা বলে যে এটা ছিল সবচেয়ে বড় অভিজ্ঞতা। পরের বছর আমাদের ৫০ ওভারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে হবে,” ব্যালবার্নি শেষে বলেছেন।
আয়ারল্যান্ড ও ভারতের মধ্যে টি-২০ ম্যাচ দুটি ২৬শে জুন ও২৮শে জুন ম্যালাহাইডের দ্য ভিলেজে আয়োজিত হবে।