পাঞ্জাব কিংসের হয়ে খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো: ভানুকা রাজাপাকসা

এখনও অবধি ৩ ম্যাচ খেলে ২৩০.৫৬ স্ট্রাইক রেটে ৮৩ রান করেছেন রাজাপাকসা

Bhanuka Rajapaksa
Bhanuka Rajapaksa. (Photo Source: Twitter)

শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপাকসা চলমান সংস্করণে আইপিএলে অভিষেক করেছেন। পাঞ্জাব কিংস তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল। ৩০ বছর বয়সী এখনও পর্যন্ত আশ্চর্যজনক শক্তিশালী হিটিংয়ের ক্ষমতা প্রদর্শন করে মুগ্ধ করেছেন। তিন নম্বরে ব্যাটিং করতে নামলেও তিনি ফিনিশারের মেজাজে খেলেছেন।

এদিকে, রাজাপাকসা তাঁর প্রথম আইপিএল অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং বলেছেন যে এটি সত্যিই তাঁর জন্য একটি ‘স্বপ্ন সত্য’ হওয়া মুহূর্ত। প্রতিশ্রুতিশীল ক্রিকেটার এও ব্যাখ্যা করেছেন যে পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করার তাৎপর্য কী। জানিয়েছেন তিনি এবং তাঁর পরিবার তাঁর শৈশব থেকেই পাঞ্জাব-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি দলের সাথে তাঁর সুযোগগুলি কাজে লাগাতে আগ্রহী।

 পাঞ্জাব কিংসে নির্বাচিত হওয়া এক ধরনের অলৌকিক ঘটনা: ভানুকা রাজাপাকসা

“এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার স্ত্রী আমাকে খবর দিয়েছিলেন যে আমাকে পাঞ্জাব কিংস কিনেছে। ছোট বেলা থেকেই আমার পুরো পরিবার সবসময় পাঞ্জাব কিংসের পক্ষে ছিল। এটি এক ধরণের অলৌকিক ঘটনা যে আমি সেই দলেই সুযোগ পেলাম যে দলকে আমি ছোটবেলা থেকেই সমর্থন করে আসছি। অনেক কিংবদন্তির আশেপাশে থাক্তে পেরে খুব ভালো লাগছে। তারা খুবই বিনয়ী। আমি যতটা সম্ভব তথ্য শেয়ার করার জন্য উন্মুখ”, ভানুকা রাজাপাকসা ইএসপিএনক্রিকইনফোতে কথা বলার সময় বলেছিলেন।

কলম্বো ক্রিকেটার এখনও পর্যন্ত তিনটি ম্যাচে ২৭.৬৭ গড়ে এবং ২৩০.৫৬ স্ট্রাইক রেটে ৮৩ রান সংগ্রহ করেছেন। যদিও তিনি এখনও একটি বড় ইনিংস খেলতে পারেননি। কেকেআরের বিরুদ্ধে রাজাপাকসার ৩৪৪.৪ স্ট্রাইক রেটে নয় বলে ৩১ রানের আক্রমণাত্মক ইনিংসটি স্মরণীয় হয়ে থাকবে। ইনিংসটিতে তিনটি চার এবং তিনটি ছক্কা ছিল। শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটার সেই ম্যাচে পিবিকেএস-এর হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন। তাঁর দল শেষ পর্যন্ত ১৩৭ রানে পৌঁছলেও পাঞ্জাব ম্যাচটি হেরে যায়।

ভানুকা রাজাপাকসা সিএসকে-র বিরুদ্ধে শেষ খেলায় এমএস ধোনির অবিশ্বাস্য থ্রোতে রানআউট হওয়ার আগে একটি ভাল ইনিংস খেলার জন্য প্রস্তুত ছিলেন। তিনি ১৮০ স্ট্রাইক রেটে ৫ বলে ৯ রান করেছিলেন। বাঁ-হাতি ব্যাটার এখন মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের পরবর্তী ম্যাচে আরও ধারাবাহিক হয়ে বড় ইনিংস খেলার আশা করছেন।

close whatsapp