সামি-ঋদ্ধিমান সাহার দাপুটে লড়াইয়ে চেন্নাইকে হারিয়ে শীর্ষেই রইল গুজরাত টাইটান্স

Wriddhiman Saha
Wriddhiman Saha. (Photo Source: IPL/BCCI)

বল হাতে সামি এবং ঋদ্ধিমান সাহার দুর্ধর্ষ ব্যাটিং। দুই বঙ্গ তনয়ের লড়াইয়ে ভর করে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে  লিগ টেবিলে শীর্ষস্থান পাকা করে ফেলল গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখল  গুজরাত টাইটান্স। আর সেইসঙ্গেই ঋদ্ধিমান সাহা তাঁর জবাব দিয়েই চলেছে এবারের আইপিএলে। যে পারফরম্যান্সের কথা বলে দল থেকে তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি যে এখনও যোগ্য সেটাই হয়ত ব্যাট হাতে বারবার আইপিএলের মঞ্চ থেকে জানিয়ে দিচ্ছেন তিনি।

আইপিএলেরপ্লে অফে আগেই পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের লক্ষ্যটা ছিল প্লে অফের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করা। বোলারদের দাপট এবং ঋদ্ধিমান সাহার দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে সেটাই করে দেখাতে পার গুজরাত টাইটান্স। ওয়াংখেড়ের বোলিং সহায়ক পিচে ঋদ্ধিমান সাহার অর্ধশতরানের ইনিংসটাই এদিন হার্দিক পান্ডিয়ার মুখে জয়ের হাসি ফোটাল।

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শীর্ষস্থানেই রইল গুজরাত টাইটান্স

শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। আইপিএলে সুযোগ পাওয়ার পর, জবাব দেওয়ার জন্য এই মঞ্চটাই বেছে নিয়েছিলেন তিনি। প্রথম একাদশে সুযোগ পাওয়ার পর থেকেই  গাজরাতের হয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। রবিবার ওয়াংখেড়ের পিচ ছিল বোলারদের স্বর্গরাজ্য। কম রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাতের ব্যাটাররাও কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় ছিলেন  না। হার্দিক, শুভমন, ওয়েড সকলেই ব্যর্থ হয়েছেন।

কিন্তু ঋদ্ধিমান সাহার দক্ষ হাতইব এদিন সমস্চ চিন্তা দূর করে দিয়েছিল গুজরাত শিবিরের। তিনি ক্রিজে না থাকলে এই ম্যাচের ফলাফল অন্যরকম কিছু হতেই পারত। যদিও তা হয়নি। ওপেনিংয়ে নেমেছিলেন ঋদ্ধিমান সাহা। ম্যাচ জিতেই এদিন সাজঘরে ফেরেন তিনি। গুজরাত টাইটান্সের জয়ের নায়ক এদিন দুই বঙ্গ তনয় মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান সাহার ধৈর্যশীল ব্যাটিংয়েই এদিন শেষ বাজিমাতটা করল গুজরাত টাইটান্স।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ওয়াংখেড়ের পিচ ছিল বোলারদের সহায়ক। ডেভিড কনওয়েকে ফিরিয়ে দিয়ে চেন্নাইয়ের আক্রমণাত্মক  শুরু করার পরিকল্পনাটা প্রথমেই ভেস্তে দিয়েছিলেন মহম্মদ সামি। এরপর একে একে রশিদ খান, আলজারি জোসেফ এবং সাই কিশোররা চেন্নাইয়ের তাবড় তাবড় ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন। রুতুরাজ গায়কোয়াড় শেষপর্যন্ত টিকে না থাকলেস চেন্নাই এদিন ১০০ রানও টপকাতে পারত কিনা তা সন্দেহ ছিল। তিনি করেন ৫৩ রান।

এবারের আইপিএলে তৃতীয় অর্ধশতরান পেলেন ঋদ্ধিমান সাহা

মহম্মদ সামি একাই নেন দুই উইকেট। কনওয়ের পর সামির শিকার চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাকি বোলারদের হিসাবী বোলিংয়ে ১৩৩ রানেই থামতে হয় চেন্নাই সুপার কিংসকে। ব্যাট হাতে এদিন প্রথম থেকেই ছন্দে ছিলেন ঋদ্ধিমান সাহা। ওয়াংখেড়ের বোলিং পিচে গুজরাতও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। শুভমন গিল ১৮ রানেই ফেরেন। ম্যাথু ওয়েডও ২০ রানের বেশী করতে পারেননি। হার্দিকও দিন ব্যর্থ।

যদিও গুজরাত টাইটান্সকে এদিন জয় পেতে খুব একটা ভাবতে হয়নি। একাই দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ৫৭ বলে এপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে গুজরাত টাইটাইন্সকে আরও একটা জয় এনে দিলেন ঋদ্ধিমান সাহা। এই নিয়ে এবারের আইপিএলে তিনটি অর্ধশতরান করে ফেললেন ঋদ্ধিমান সাহা।

close whatsapp