রোহিতকে ছাপিয়ে মুম্বইয়ের সবচেয়ে দামী ক্রিকেটার ইশান কিষাণ, টুইটার জুড়ে উচ্ছ্বাস

Ishan Kishan
Ishan Kishan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

সকলকে ছাপিয়ে এবারের আইপিএলের মঞ্চে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা পেয়ে গেলেন ইসান কিষাণ। ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও। আইপিএলের নিলাম শুরু হওয়ার আগে তাঁর দিকে সকলেরই চোখ ছিল এবার।  অনেকে মনে করেছিলেন এবারের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারও হতে পারেন তিনি। সেই আশঙ্কাই সত্যি হল এবারের আইপিএলের মেগা নিলামের মঞ্চে। ২৫ বর্ষীয় ইশান কিষানকে তাদের দলে ফেরাতে শেষ পর্যন্ত লড়াই করে ১৫.২৫ কোটি টাকায় ঘরে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স।

বেশকয়েকদিন ধরেই ইসান কিষাণকে নিয়ে চলছিল বিরাট জল্পনা। প্রাক্তন থেকে বিষেষজ্ঞদের মতে অনেকেই তাঁকে সর্বোচ্চ দাম দেওয়ার পক্ষপাতী ছিলেন। হবে নাই বা কেন। মুম্বইয়ের জার্সিতে একের পর এক মরসুম দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন তিনি। তাঁর নেওয়ার লড়াইয়ে তাইএদিন শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও লড়াইটা একেবারেই সহজ ছিল না।

ইশান কিষাণের নাম ওটার পর থেকেই তাঁকে ঘিরে লড়াই শুরু করে দেয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। মুম্বই শুরু থেকেউই ছিল। সেইসঙ্গে মুম্বইকে সবচেয়ে বেশী টক্র দেয় এই লড়াইয়ে গুজরাত টাইটান্স। তাদের সঙ্গে প্রায় ১৪ কোটি পর্যন্ত লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্সের। এরপরই সেই লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। চলে হাড্ডহাড্ডি লড়াই।

কিন্তু দলের তারকা ক্রিকেটারকে নিতে এদিন একটুকু পিছপা ছিল না মুম্বই। শেষপর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং ১৫.২৫ কোটিতেই ফের ঘরের ছেলে ইশান কিষাণকে ঘরে ফেরায় তারা। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন রোহিত শর্মা। শেষবার তাঁকেই প্রায় সাড়ে ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেটাও ছাপিয়ে গেলেন ইশান কিষাণ।

আইপিএলের মঞ্চে শুরু থেকেই দুরন্ত ফর্মে দেখিয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সের জেরে বহু ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ বলের ঝোরো অর্ধশতরানের ইনিংস রয়েছে এই তারকার। মাত্র ২৩ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে এই ইশান কিষাণকেই সাড়ে ৬ কোটি টাকায় নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

সেই থেকেই তাঁর সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলা শুরু। এবার নতুন নিয়মে তাঁকে ছাড়তে হলেও, এই তারকা ওপেনারকে হাতছাড়া করতে চায়নি মুম্বই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত ১৫.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেইসঙ্গেই আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়লেন ইশান কিষাণ।

close whatsapp