ছিটকে গিয়েছেন ন্যাথান কুল্টার নাইল, রাজস্থানে তাঁর পরিবর্ত হতে পারে এই তিন ক্রিকেটার

Nathan Coulter Nile
Nathan Coulter Nile. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএল শুরু হওয়ার পর থেকেই চোট-আঘাত যেন নিত্যসঙ্গী। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের পর সেই তালিকায় এবার আরও এক দল রাজস্থান রয়্যালস। আইপিএলে সদ্য তিন ম্যাচ খেলেছে তারা। চতুর্থ ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা রাজস্থান রয়্যালসের শবিরে। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন ন্যাথান কুল্টার নাইল। রিহ্যবের জন্য অস্ট্রেলিয়ার ফিরে যেতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। আর তাতেই রাজসথান রয়্যালস শিবিরের চিন্তা যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

রাজস্থান রয়্যালস শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। কিন্তু এবারের আইপিএলের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চোট পেয়েছিলেন কুল্টার নাইল। সেই ম্যাচে নিজের বোলিং কোটাও সম্পূর্ণ করতে পারেননি তিনি। চোট পেয়ে মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে এরপর থেক আর রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামতে দেখা যায়নি ন্যাথান কুল্টার নাইলকে। তাঁর জায়গায় নভদীপ সাইনিকেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস।

যদিও তাঁকে নিয়ে খানিকটা ভরসায় ছিলেন রাজস্থান রয়্যালস। কিন্তু তাঁর পরীক্ষা নীরিক্ষার পর ভালো খবর শোনাতে পারেননি রাজস্থান রয়্যালসের ফিজিওরা। তাঁর সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেই মনে করছেন তাঁকে। আর তাতেই রিহ্যাবের জন্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাথান কুল্টার নাইল। বুধবারই তাঁর ছিটকে যাওয়ার খবর দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

প্রতিযোগিতার শুরুতেই তিনি ছিটকে গিয়েছেন। তাঁর মতো ক্রিকেটারের জায়গায় কাকে দলে নেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। কয়েকদিনের মধ্যেই হয়ত নতুন ক্রিকেটারক বেছেও নেবে রাজস্থান রয়্যালস। আর সেই হিসাবেই এই মুহূর্তে তিন ক্রিকেটারের নাম ঘোরাফরা করছে। এই তিন ক্রিকেটার এবারের আইপিএলে ন্যাথান কুল্টার নাইলের পরিবর্ত ক্রিকেটার হতেই।  বেন কাটিং, ডেভিড উইস এবং দাসুন সনাকাদের নাম ঘোরাফরা করছে।

বেন কাটিং

ন্যাথান কুল্টার নাইলের জায়গায় বেন কাটিংকে দেখা গেলে হয়ত খুব একটা হতবাক হওয়ার মতো কিছু থাকবে না। এর আগেও তিনি আইপিএলে খেলে গিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছিলেন বেন কাটিং। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন এই তারকা ক্রিকেটার। সেই মরসুমেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর বিরুদ্ধে ম্যাচের সেরার পুরষ্কারও পেয়েছিলেন তিনি। সদ্য শেষ হওয়া পিএসএলেও লভাল পারফর্ম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে একজন ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে এই ৩৪ বর্ষীয় তারকাকে। যদিও এই অজি ক্রিকেটারও বেশ চোটপ্রবন ক্রিকেটার। তবে তাঁকে নিলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের অপশনও পেয়ে যাবে রাজস্থান রয়্যালস।

ডেভিড উইস

নামিবিয়ার ডেভিড উইসও হতে পারে ন্যাথান কুল্টার নাইলের পরিবর্ত ক্রিকেটার। টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি ডেভিড উইস বোলিংটাও যথেষ্ট ভালভাবে করতে পারেন। এছাড়া বিভিন্ন দেশের টি টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছেন ডেভিড উইসের। যদিও এবারের আইপিএলে ৩৭ বর্ষীয় এই তারকা ক্রিকেটারকে কেউ কেনার জন্য আগ্রহ দেখায়নি। কিন্তু শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে অনেকেরেই নজর কেড়েছিলেন তিনি।

দাসুন সনাকা

ন্যাথান কুল্টার নাইলের জায়গায় শ্রীলঙ্কার দাসুন সনাকাকে যদি আনা হয়, তবে হয়ত আইপিএলের মঞ্চে এটা সবচেয়ে বড় চমক হবে। এই মুহূরিতে আইপিএলের মঞ্চে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে  সর্বো্চ্চ রান ছিল দাসুন সনাকার ব্যাটে। ১১৬ রান করেছিলেন তিনি। শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নয়, ভারতের বিরুদ্ধেও কয়েকদিন আগে শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাট থকে এসেছিল ১২৪ রান। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৯৭। এই ক্রিকেটার যদি কুল্টার নাইলের জায়গায় খেলেন, তবে অনেক দলই চমকে যেতে পারে।

close whatsapp