ওপেনিংয়ে জেসন রয় ও রহমনুল্লাহ গুরবাজকে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার

Jason Roy & Rahamanullah Gurbaz
Jason Roy & Rahamanullah Gurbaz. ( Image Source: Twitter)

গত ম্যাচে হারের পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে চাপ যে ক্রমশ বাড়তে শুরু করেছে তা বলাার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলে শুরিটা ভালভাবে করলেও, মাঝপথ থেকেই ছন্দ পতন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্লেঅফের কিঞ্চিত আশা জাগিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেি কলকাতার নাইট বাহিনীকে। সেই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং নিয়ে পরামর্শ আকাশ চোপড়ার। সানমরাইডার্সহাদরাবাদের বিরুদ্ধে রহমনুল্লাহ গুরবাজ ও জেসন রয়কে দিয়ে ওপেনিং করার বার্তা আকাশ চোপড়ার।

এবারের আইপিএলে সবচেয়ে বেশী ওপেনিং জুট্ নিয়ে পরীক্ষা নীরিক্ষা করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও জেসন রয় নাইট শিবিরে সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই চিত্রটা খানিকটা বদলেছে। গত ম্যাচে  চোট পাওয়ার্ জন্য খেলতে পারেননি জেসন রপয়। তাঁর পরিবর্তেই কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে এস,েছিলেন রহমনুল্লাহ গুরবাজ। সেই ম্যাচ তাঁর ব্যাট থেকেই এসেছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সর্বোচ্চ রান।

গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৯ বলে ৮১ রান করেছিলেন রহমনুল্লাহ গুরবাজ

আইপিএলের মঞ্চে আফগানিস্তানের ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রানের রেকরক্ডও করেঠছিলেন রহমনুল্লাহ গুরবাজ। সবকিছু ঠিকঠাক চললে োট সারিয়ে এই ্মযাচেি বার কলকাতা নািট রাইডার্স শিবিরে ফিরতে পারকেন জেসন রয়। সেজন্যই কলকাতা নািইট রাইডার্সের ওপেনিংয়ে জেসন রয় ও রহমনুল্লাহ গুরবাজকে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর থেকেই ব্যাট হাতে সাফল্য রয়েছে জেসন রয়ের। এই দুই তারকার হাত ধরে নাইট রাইডার্সের শুরুটা যে অত্যন্ত ভালভাবে হবে, তা মানতে্ কোনও দ্বিধা নেই প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের।

এই প্রসঙ্গেই নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “এই মুহূর্তে কলকাতা নিাইট রাইডার্সের ওপেনিং বেশ ছন্দে রয়েছে। তবে ামি মনে করি এই ম্যাচে জেসন রয় ও  রহমনুল্লাহ গুরবাজকে দিয়ে ওপেন করানো  উচিত্। তারপর আসা উচিত্ ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের। তাদের প্রতিপক্ষ শিবিরের থেকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অনেক শক্তিশালী লাগছে”।

গত ম্য্চেই বড় রান পেয়েছেন রহমনুল্লাহ গুরবাজ। সেইসঙ্গে কলকতাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর তেকেই ছন্দে রয়েছেন জেসন রয়। ইতিমধ্যে দুটো অর্ধশতরানও করা হয়ে গিয়েছে তাঁর। এই দুই তারকা ক্রিকেটারকে দিয়ে ওপেন করালে তা যে প্রতিপক্ষ শিবিরের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp