রুতুরাজ গোয়কোয়াড়ের ফিটনেসের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় চেন্নাই সুপার কিংস

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad. (Photo Source: IPL/BCCI)

সম্পূর্ণ সুস্থ হয়েই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারবেন রুতুরাজ গোয়কোয়াড়। সবকিথু ঠিকঠাক চললে আগামী ১৭ কিংবা ১৮ মার্চ থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়বেন রুতুরাজ গোয়কোয়াড়। এখন সুধুই বোর্ডের তরফে তাঁর ফিটনেস টেস্টের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষা। ।যদিও চেন্নাই সুপার কিংস তাঁকে প্রথম থেকেই পাওয়ার ব্যপারে বেশ আশাবাদী। যদিও শেষপর্যন্ত কী হবে সে তো সময়ই বলবে।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সেরা তারকা ছিলেন রুতুরাজ গোয়কোয়াড়। আইপিএলের মঞ্চে তিনি যেমন সকলকে চমকে দিয়েছিলেন, তেমনই তাঁর পারফরম্যান্সও নজর কেড়েছিল সকলের। সেই মরসুমেই আইরপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় তুলেছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। কিন্তু এবারের আইপিএল শুরু হওয়ার আগে সেই তরুণ রুতুরাজ গোয়কোয়াড়কে নিয়েই চিন্তা বেড়েছে চেন্নাই সুপার কিংসের।

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে প্রথম টি টোয়েন্টিতে সেই পারফরম্যান্স তিনি দেখাতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা খায় ভারতীয় দল। হাতের কব্জিতে চোট পেয়ে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান তিনি। আর তাতে শুধু ভারত নয়, চিন্তা বেড়েছিল চেন্নাই সুুার কিংসেরও। কারণ চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের অন্যতম প্রধান ভরসা তিনি।

রুতুরাজের ব্যপারে আশাবাদী চেন্নাই সুপার কিংস

এই মুহূর্তে এনসিএ-তে লোকেশ রাহুল, দীপক চাহারদের সঙ্গে রিহ্যাব সেশন চালাচ্ছেন তিনি। কিন্তু ফিটনেস ট্রেনারদের তরফে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। আর তারই অপেক্ষায় রয়েছেন চেন্নাই সুপার কিংসের কর্তারা। এবারের আইপিএলের জন্য চেন্নাইয়ের বদলে সুরাটে প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। সেখানে ইতিমধ্যেই নেমেও পড়েছেন মহেন্দ্র সিং ধোনিরা।

কিন্তু দলের অন্যতম দুই সেরা তারকাকে নিয়ে চিন্তা কিছুতেই কাটছে তাদের। ইতিমদ্যেই দীপক চাহার আইপিএলের প্রথম পর্ব থেকে কার্যত ছিটকে গিয়েছেন। পায়ের পেশীতে চোট পেয়ে মার্চ মাসে তো তিনি নামতে পারবেনই না, এপ্রিলের মাঝামাঝি থেকে তাঁর নামার একটা সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে এবার যদি রুতুরাজ গায়কোয়াড়াও ছিটকে যান, তবে চেন্নাই সুপার কিংস যে বড়সড় সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। আর সেজন্য ইতিমধ্যেই রুতুরাজকে নিয়ে খোঁজ খবর নেওয়াও শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

শোনাযাচ্ছে রুতুরাজ গায়োকোয়াড় নাকি এখন অনেকটাই সুস্থ। শুধু মাত্র চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আগামী ১৭ কিংবা ১৮ মার্চ থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি।

close whatsapp