আইপিএল ২০২৩, ম্যাচ ১৮: পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
গত ম্যাচের হ্যাট-ট্রিক হিরো রশিদ খানকে ফ্যান্টাসি একাদশের অধিনায়ক বাছাই করা যেতে পারে
আপডেট করা - Apr 13, 2023 11:09 am

প্রিভিউ
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৮তম ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে। এই মরসুমে এখনও পর্যন্ত দুই দলই তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছে। পিবিকেএস তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরেছে। শিখর ধাওয়ান ৯৯* রান করে দলকে ২০ ওভারে ১৪৩/৯ স্কোরে পৌঁছিয়ে দিয়েছিলেন। পিবিকেএস এক পর্যায়ে মাত্র ৮৮ রানে নয় উইকেট হারিয়েছিল। সেখান থেকে ধাওয়ান মোহিত রাঠির সঙ্গে দশম উইকেটে রেকর্ড ৫৫ রান যোগ করেন। তবে এই টার্গেট এসআরএইচের জন্য বিশেষ কঠিন ছিল না এবং তারা ১৭.১ ওভারে আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গিয়েছিল।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মরসুমের প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০৪ রান করে জিটি। সাই সুধার্নসা এই মরসুমে আরও একবার হাফ সেঞ্চুরি করে তাঁর স্বপ্নের ফর্ম অব্যাহত রেখেছেন। বিজয় শঙ্কর ২৪ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাওয়ারপ্লে ওভারে দুটি উইকেট হারানোয় কেকেআরের শুরুটা ভালো হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং নীতীশ রানার মধ্যে ১০০ রানের পার্টনারশিপ তাদেরকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে ১৭তম ওভারে রশিদ খান এই মরসুমের প্রথম হ্যাট-ট্রিক দাবি করে কেকেআরকে জোরালো ধাক্কা দিয়েছিলেন। শেষ পর্যন্ত রিঙ্কু সিং শেষ ওভারের শেষ পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়ে দেন।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান/সিকান্দার রাজা, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, ন্যাথান এলিস, আর্শদীপ সিং।
গুজরাত টাইটান্স
শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, আর সাই কিশোর, মহম্মদ শামি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – তিন ম্যাচ খেলে বাঁ-হাতি ওপেনার ১৪৯ স্ট্রাইক রেটে ২২৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে আছেন।
সাই সুধারসান – পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন এবং তিন ম্যাচ খেলে ১৩৭ রান করেছেন ৬৮.৫০ গড়ে। এখনও অবধি তাঁর সংগ্রহে ২৩৫ ফ্যান্টাসি পয়েন্ট।
অলরাউন্ডার
স্যাম কারান – বল হাতে এখনও বিশেষ সাফল্য না পেলেও, কারান ৪৯ রান করেছেন ১৪৪.১১ স্ট্রাইক রেট বজায় রেখে।
বিজয় শঙ্কর – ধারাবাহিকভাবে পারফর্ম করছেন মিডল অর্ডারে এবং কেকেআরের বিপক্ষে দলের দলের আগের ম্যাচে ২৪ বলে ৬৩* রানের ইনিংস খেলেছিলেন।
বোলার
আর্শদীপ সিং – বাঁ-হাতি পেসার তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ছয় নম্বরে রয়েছেন।
রশিদ খান – ডান-হাতি রিস্ট স্পিনার আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চলমান আইপিএলের একমাত্র হ্যাট-ট্রিক নিয়েছিলেন এবং ৩ ম্যাচে মোট ৮ উইকেট রয়েছে তাঁর সংগ্রহে।
উইকেটকিপার
প্রভসিমরান সিং – পাওয়ারপ্লেতে দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করছেন এবং রাজস্থান রয়্যালসের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন।
পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শুবমান গিল, প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), সাই সুধারসান, বিজয় শঙ্কর, স্যাম কারান, রশিদ খান (অধিনায়ক), আলজারি জোসেফ, মহম্মদ শামি, ন্যাথান এলিস, আর্শদীপ সিং।