বড় পার্টনারশিপের অভাব এবং ক্যাচের সুযোগ হাতছাড়াকেই দুষছেন নীতিশ রানা
আপডেট করা - Apr 29, 2023 10:49 pm

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরলেও, সেই ধারা ধরে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছেই ৭ উইকেটে হেরে প্লেঅফে পৌঁছনোর রাস্তা অনেকটাই কঠিন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। রগমনু্ল্লাহ গুরবাজ এবং আন্দ্রে রাসেল রানে কললেও শেষরক্ষা করতে পারেনি কলকাতা নািট রাইডার্স। ম্যাচ শেষে একাধিক ক্যাচ় মিস এবং ব্যাটিংয়ে বড় পার্টনারশিপ করতে না পারাকেই দুষছেন ককাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা।
গুজরাত টাইটান্সের কাছে হেরে পয়েন্ট টেবিলে ওপরের দিকে ওঠার সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাত টাইটান্সের কাছে অমন হার যে কলকাতা নাইট রাইডার্স মেনে নিতে পারছে না তা বলাই বাহুল্য। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল এই তারকা ক্রিকেটারের মুখে। ব্যাটিংয়ে রহমনুল্লাহ গুরবাজ এবং আন্দ্রে রাসেল রানের ঝড় তুললেও, কলকাতা নাইট রাইডার্স কেনও বড় পার্টনারসিপ এদিন গড়ে তুলতে পারেননি। আর সেটাই যে তাদের হারের অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না।
গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স
এদিন টস হেরেও প্রথমে ব্যাটিং পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এদিনই কলকাতা নাইট রাইডার্স শিবিরে ফিরেছিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমনুল্লাহ গুরবাজ। এই ম্য়াচেই দুরেধর্ষ পারফর্মযান্স দেকিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি কোনো নাইট ব্যাটারই। ভেঙ্কটেশ আইয়ার থেকে নীতিশ রানা, নারায়ন জগদীশানরা সকলেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই ম্যাচে। যদিও ৮১ রানের ইনিংস খেলেছিলেন রহমনুল্লাহ গুরবাজ। শেষের দিকে আন্দ্রে রাসেলের হাত দেকে এসেছিল ১৯ বলে ৩৪ রানের ইনিংস।
১৭৯ রান করলেও গুজরাত টাইটান্সকে আটকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স বোলাররা। সেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু ক্যার মিস হয়েছে নাইট ফিল্ডারদের। আর তাতেই যেন খানিকটা ক্ষুব্ধ নীতিশ রানা। এদিন য়ে তারা ২০ তেকে ২৫ রকান কর করেছিল তাও ম্যাচ শেষে মেনে নিয়েছেন নীতিশ রানা।
ম্যাচ শেষে নীতিশ রানা জানিয়েছিলেন, “আমার মনে হয় এদিন আমরপা অন্তত ২০ থেকে ২৫ রান কম করেছিলাম। সেইসঙ্গে এমনবাবে ক্যাচ মিস করতে থাকলে কোনওভাবেই ম্যাচের এমন ফলাফল এড়াতে পারব না। এদিন গুরবাজ এবং রাসেল ছাড়া কেউই সেভাবে খেলতে পারেননি। এদিনের ম্যাচে কোনো বড় পার্টনারশিপও তৈরি করতে পারিনি আমরা। অন্তত ৪০ থেকে ৪৫ রানের পার্টনারশিপ করলেও আরও বড় রানে পৌঁছে যেতে পারতাম”।