সূর্যকুমার যাদবকে দেখেই তরুণদের শেখার বার্তা সুরেশ রায়নার
আপডেট করা - May 4, 2023 4:26 pm

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্স শুরুটা ভালভাবে করতে না পারলেও সময় এগনোর সঙ্গে সঙ্গে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সও ক্রমশ ভয়হ্কর হয়ে উঠছে। সেইসহ্গে নিজের ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। সেষ দুই ম্যাচেই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই দুই জয়ের পিছনেই মুম্বি ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান কারিগড় সূর্যকুমার যাদব। দুই ম্যাচেই অসাধারম পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছি্লেন সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্স দেখেই সূর্যকুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুরেশ রায়না।
শেষ দুটো ম্যাচেই ২০০ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে মুম্বি ইন্ডিয়ান্স। আর সেই জয়ের পিছনে নেপত্য কারিগড় ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর ঝোড়ো ইনিংসই যে প্রতিপক্ষ শিবিরের বোলিং লাইনআপকে একেবারে ছন্নছাড়া করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই পারফরম্যান্সটা দেখেই তরুণ ক্রিকেটারদের শেখার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। কেমনভাবে ২০০ রান তাাড়া করে জেতা যায় সেটা সূর্যকুমার যাদবকে দেখেই শেখা উচিত্ বলে মনে করছেন সুরেশ রায়না।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ বলে ৬৬ রান করেছেন সূর্যকুামার যাদব
এবারের আইপিএলে শুরুটা ভাল না করতে পারলেও, সময় যত এগিয়েছে সূর্যকুমার যাদব ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর তাতেই যেন সমস্ত চিন্তা দূর হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ম্য়াচে ২১৪ রান করেছিল পঞ্জাব কিংস। সেখানেও মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের প্রধান কারিগজড় চিলেন সূর্যকুমার যাদব। তিনি মাঠেসার পর থেকেই রানের গতি বাড়তে শুরু করেছিল। তাঁর গোটা ইনিংস জুড়ে শুধু ছিল ছয় ও চারের বন্যা। আর তাতেই কার্যত বড় রান করেও পঞ্জাব কিংসের দয়ের আশা শেষ হয়ে গিয়েছিল। সেই পারফর্ম্যান্স দেখার পরই সুরেশ রায়নার এমন মন্তব্য। তাঁর মতে সূর্যকে দেখেই ২০০ রানের জবাবে কেমনভাবে খেলতে তা শেখা উচিত্ সকলের। ৩১ বলে ৬৬ রান করেছিলেন সূর্যকুমার যাদব।
এই প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, আমার মনে হয় এই মুহূর্তের সেরা ক্রিকেটারই এখন মুম্বই ইন্ডিয়ান্সের মিুডল অর্ড়ারে খেলছেন। যে রাস্তায় তিনি রান তাড়া করেছেন। কিন্তু তাঁর মুখে কোনওরকম চিন্তা বা দ্বিধার কোনও ছবি ছিল না। কারণ তিনি যথেষ্ট কঠিন পরিশ্রম করেছেন। যখন ড্রেসিংরুম এমন পারফরম্যান্স দেখব, সেই সময় স্বাভাবিকভাবেই সকলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সূর্যকুমার যাদবের থেকেই সকলের শেখা উচিত্ যে কেমনভাবে ২০০ রান তাড়া করে জেতা যায়।