আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ বিদেশী তারকার দিকে নজর থাকবে

দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের উপর নির্ভর করে থাকবে কেকেআর

১) আন্দ্রে রাসেল

Andre Russell
Andre Russell. (Photo Source: BCCI/IPL)

আন্দ্রে রাসেল বা কেকেআর সমর্থকদের আদরের ‘দ্রে রাস’ বিশ্বের যে কোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন। বিধ্বংসী ব্যাটার তাঁর পাওয়ার-হিটিংয়ের জোরে কেকেআরকে অনেক ম্যাচ জিতিয়েছেন এবং আসন্ন মরসুমেও তাঁর কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা রয়েছে। ২০১৫ ও ২০১৯ আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন রাসেল।

আইপিএলে এখনও অবধি ৯৮ ম্যাচ খেলে ২০৩৫ রান করেছেন ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে, ন্যূনতম ২০০০ আইপিএল রানের ক্ষেত্রে যা সর্বোচ্চ। এর পাশাপাশি রাসেল ৮৯ উইকেটও নিয়েছেন। ডেথ ওভারে এসে বল হাতে প্রচুর উইকেট নিয়েছেন রাসেল এবং আইপিএল ২০২১-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র দুই ওভার বোলিং করেই পাঁচ উইকেট নিতে সক্ষম হন।

রাসেলের ছক্কা হাঁকানোর সহজাত ক্ষমতার কারণে তাঁকে মূলত ফিলিশার হিসেবে ব্যবহার করবে কেকেআর। পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করতে আসতে পারেন রাসেল। এ ছাড়া বোলিংয়ের সময়ে তাঁকে পুরো ওভার না দেওয়া হলেও, ডেথ বোলিং নাইটদের অন্যতম ভরসা তিনি।

Previous
Page 5 / 5

close whatsapp