আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ বিদেশী তারকার দিকে নজর থাকবে
দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের উপর নির্ভর করে থাকবে কেকেআর
আপডেট করা - Mar 29, 2023 5:41 pm
২) সুনীল নারিন

সুনীল নারিন ও কলকাতা নাইট রাইডার্স প্রায় সমার্থক হয়ে গেছে। ২০১২ থেকে কেকেআরের হয়ে খেলছেন এই রহস্য স্পিনার। বোলিং অ্যাকশন পরিবর্তনে বাধ্য হওয়ার পরে নারিনের রহস্যময়তা কমলেও এখনও আগের মতোই কার্যকর রয়েছেন তিনি।
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে নারিনকে রিটেইন করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর। এখনও অবধি ১৪৮ ম্যাচে ১৫২ উইকেট নিয়েছেন নারিন এবং আইপিএলের সর্বকালীন উইকেটশিকারীর তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি।
গত মরসুমে মাত্র ৯ উইকেট নিলেও নারিনের ইকোনমি রেট ছিল ঈর্ষণীয়। নারিন ৫.৫৭-এর ইকোনমি রেট বজায় রাখতে সক্ষম হওয়ায় নিঃসন্দেহে বলা যায় যে ব্যাটাররা তাঁর বিরুদ্ধে এক দশকেরও বেশী সময় খেলার পরেও ঝুঁকি নিতে চান না। ব্যাট হাতেও বেশ কিছু আগ্রাসী ইনিংস খেলেছেন নারিন এবং আসন্ন মরসুমে ব্যাটার হিসেবে অবদান রাখতে পারলে কেকেআরের জয়ের সম্ভাবনা বাড়বে।