আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ বিদেশী তারকার দিকে নজর থাকবে
দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের উপর নির্ভর করে থাকবে কেকেআর
আপডেট করা - Mar 29, 2023 5:41 pm
৩) টিম সাউদি

আইপিএল ২০২২-এ কেকেআর ১.৫০ কোটি টাকার বেস প্রাইসে নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদিকে কিনেছিল। ২০২১ মরসুমেও কেকেআরের সঙ্গে জড়িত ছিলেন ডান-হাতি পেসার। দুই মরসুম মিলিয়ে সাউদি ১২ ম্যাচে মোট ১৭ উইকেট নিয়েছেন আটের কম ইকোনমি রেটে।
ইনিংসের শুরুতে সুইং করানোর ক্ষমতার কারণে সাউদিকে ভারতীয় পেসার উমেশ যাদবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে। কেকেআরের প্রধান বিদেশী পেসার হিসেবে ফার্গুসনের আগে সম্ভবত সাউদিকেই খেলানো হবে। গত মরসুমের বোলিংয়ে অবদান রাখার পাশাপাশি সাউদি অনবদ্য ফিল্ডিংও করেছিলেন।
ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলে দেওয়ার ক্ষমতা রাখেন সাউদি। টি-২০ কেরিয়ারে সাউদির স্ট্রাইক রেট ১৪১.৫৮। বর্তমানে টি-২০ আন্তর্জাতিকের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে শীর্ষে রয়েছেন সাউদি। ১০৭ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ১৩৪ উইকেট।
ফিচার্ড ভিডিও