আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ বিদেশী তারকার দিকে নজর থাকবে

দলের সঙ্গে দীর্ঘ দিন জড়িত আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের উপর নির্ভর করে থাকবে কেকেআর

৪) লকি ফার্গুসন

Lockie Ferguson
Lockie Ferguson. (Photo Source: Twitter)

আইপিএলে নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসন আইপিএলে অভিষেক করেছিলেন নাইটদের জার্সিতে। গত মরসুমের মেগা-নিলামে ফার্গুসনকে ১০ কোটি টাকার বিনিময়ে গুজরাত টাইটান্স কিনেছিল এবং তিনি সেই মরসুমের চ্যাম্পিয়ন দলের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে প্রভাব সৃষ্টি করেছিলেন।

এরপরে কেকেআর ট্রেডিংয়ের মাধ্যমে ফার্গুসনকে স্কোয়াডে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। বর্তমান সময়ের ক্রিকেটে কিউয়ি পেসারের মতো তীব্র পেসে বোলিং করতে পারেন, এমন পেসারের সংখ্যা নগণ্য। ফার্গুসনের অন্তর্ভুক্তির ফলে কেকেআরের পেস বিভাগ মজবুত হবে।

কেকেআরে ইতোমধ্যেই আরও একজন নিউ জিল্যান্ডের পেসার আছেন – টিম সাউদি। দুই পেসারের মধ্যে যে কোনো একজনকেই খেলানোর কথা ভাববে নাইট ম্যানেজমেন্ট, ফলে ফার্গুসন সম্ভবত কেকেআরের হয়ে সব ম্যাচে খেলবেন না।

Previous
Page 2 / 5
Next

close whatsapp