এমএস ধোনির সাথে সঞ্জু স্যামসনের তুলনা করলেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) দুবার পরাজিত করেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালস (আরআর)। সিএসকের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে ৩২ রানে জয় পেয়েছে আরআর। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান থেকে প্ৰথম স্থানে পৌঁছে গেছে তারা। অন্যদিকে, ম্যাচটি হেরে যাওয়ার কারণে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে সিএসকে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ভারতের প্রাক্তন এবং সিএসকের বর্তমান অধিনায়ক এমএস ধোনির সাথে সঞ্জুর তুলনা করেছেন।

ইএসপিএনক্রিকইনফোকে রবি শাস্ত্রী বলেন, “সঞ্জুর মধ্যে এমএস ধোনির মতো গুণাবলী রয়েছে। আমি তাকে খুব কমই দেখেছি বা আমি তাকে যেটুকু দেখেছি, তিনি খুবই শান্ত এবং ধীরস্থির। যদিও তিনি এটা বাকিদের বুঝতে দেন না, তিনি খেলার মাঠে তার দলের খেলোয়াড়দের সাথে খুব ভালো যোগাযোগ করেন। আমি মনে করি তিনি যত বেশি এই কাজটি (অধিনায়কত্ব) করবেন, এই ব্যাপারে তিনি তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন।”

তিনি আরও বলেন, “সঞ্জুর খুবই ভালো একজন অধিনায়ক। আপনি তাকে দেখলেই বুঝতে পারতেন যে তিনি শেষ দুটি ম্যাচে (এলএসজি এবং আরসিবির বিরুদ্ধে) দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না। যদিও তিনি এটা বলেননি, তবে আপনি বাইরে থেকে দেখেও অনেককিছু বুঝতে পারেন, তিনি তাদের ব্যাটিং প্রচেষ্টায় সন্তুষ্ট ছিলেন না। তারা যে দুটি ম্যাচে পরাজিত হয়েছে, তার মধ্যে অন্তত একটি ম্যাচে তারা জিততে পারত যদি তাদের ব্যাটাররা আর একটু ভালো খেলতে পারত। একটি ম্যাচ মেনে নেওয়া যায়, কিন্তু এত কাছাকাছি গিয়ে দুটি ম্যাচ হারলে যে কোনো অধিনায়কই অসন্তুষ্ট হবেন।”

নিজেদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস

৩০শে এপ্রিল, রবিবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দল এখনও অবধি ৮টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

এমআই তাদের শেষ দুটি ম্যাচে যথাক্রমে পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে কাছে পরাজিত হয়েছে। আরআরের বিরুদ্ধে তারা জয়ে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp