লেন্থ ও গতির তারতম্যই মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে কুলদীপ যাদবকে
আপডেট করা - Mar 27, 2022 7:08 pm

গতবার কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে রাখলেও, আইপিএলের মাঝপথেই ছেড়ে দিয়েছিল কুলদীপ যাদবকে। ২০২০ সালেও কুলদীপ নাইট রাইডার্স শিবিরে থাকলেও, ম্যচে নামার সুযোগ পাননি। দীর্ঘদিন ধরেই চলছিল একট সম্পর্কের টানা-পোড়েন। শেষপর্যন্ত গতবার প্রতিযোগিতার মাঝেই কুলদীপকে ছেড়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আইপিএলে মঞ্চে নামলেন কুলদীপ যাদব। আর প্রথম দর্শনেই সকলের মন জিতে নিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রখম ম্যাচেই ৩ উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব।
প্রায় ৫২২ দিন আইপিএলের বাইশগজে প্রত্যাবর্তন করেছেন কুলদীপ যাদব। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসে গিয়েছেন এই চায়নাম্যান বোলার। আর প্রথম ম্যাচেই নেজেকে প্রমাণ করে দিয়েছেন কুলদীপ যাদব। দিল্লি ক্যাপিটালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমছিলেন তিনি। আর দিল্লির হয়ে প্রথম ম্যাচেই নায়ক তিনি। আর কীভাবে এই সাফল্য কুলদীপ পেলেন, সেই কথাও জানালেন সকলকে।
কুলদীপ যাদব ১৮ রান দিয়ে একাই নিয়েছেন ৩ উইকেট
এদিন মুম্বই ইন্ডিয়ান্সে ব্যাটাররা যখন দুরন্ত ফর্মে ছিলেন, সেই সময় কুলদীপ যাদবের স্পিনই থামিয়ে দিয়েছিল সকলকে। মিডল ওভারে কুলদীপ যাদবের দুর্ধর্ষ বোলিংই নিষ্ক্রিয় করে দিয়েছিল রোহিত শর্মাদের। মুম্বই ইন্ডিয়ান্সের সেরা তিন উইকেট এদিন তুলে নেন কুলদীপ যাদব। রোহিতশরমা, কায়রণ পোলার্ড এবং আনমোলপ্রীতের উইকেট এদিন তুলে নেন কুলদীপ যাদব। আর রান দেন মাত্র ১৮। আর তাতেই সকলে মুগ্ধ।
প্রত্যাবর্তন করেই মন পারফরম্যান্স। কেমনভাবে তিনি নিজেকে আরও তৈরি করেছেন, সেই রহস্যও অবশ্য চেপে রাখলেন না কুলদীপ যাদব। বরং প্রথমার্ধ শেষ হওয়ার পরই সসম্প্রতারকারী সংস্থায় তিনি জানিয়ে দেন তাঁর সাফল্যের কারণ। লেন্থ ও গতির তারতম্যই তাঁকে এই ম্যাচে এমন সাফল্য এনে দিয়েছে বলে জানিয়েছে কুলদীপ যাদব।
কুলদীপ জানান, “আমি বেশ কয়েকদি ধরেই নিজের বোলিং লেন্থ নিয়ে কাজ করছি। সেটারই বদলে এই সাফল্য এসেছে। এছাড়াও নিজের বোলেং গতি নিয়েও নানান পরীক্ষা নীরিক্ষা চালিয়েছি। ভারতীয় দলে থাকালীনও রোহিত ভাইয়ের থেকে এই বিষয়ে নানান জিনিসের পরামর্শ পেয়েছি। তবে নিজের বলের গতির তারতম্যটাই সবচেয়ে বেশী সাহায্য করেছে। সেই কথা মাথায় রেখেই এই ম্যাচেও বোলিং করেছি আমি”।
এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। দিল্লির বোলারদের ওপর ক্রমশই প্রভাব বিস্তার করতে শুরু করেছিল তারা। কুলদীপ যাদব এসেই সেই পার্টনারশিপটা এদিন ভাঙেন। রোহিত শর্মাকে ৪১ রানে সাজঘরে ফেরান কুলদীপ। একইরকমভাবে আনমোলপ্রীত ও কায়রণ পোলার্ডকেও সাজঘরে ফেরান কুলদীপ যাদব। আইপিএলের মঞ্চে এটাই কুলদীপের এখনও পর্যন্ত দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র ১৮ রান দিয়ে একাই ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।