বাবা হতে চলেছেন শিমরন হেটমায়ার, রবিবারই দেশে ফেরার উদ্দেশে রওনা দিলেন তিনি

Shimron Hetmyer
Shimron Hetmyer. (Photo Source: IPL/BCCI)

গত শনিবারই আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল এবং শেষ নিকোলাস পুরানের হাত ধরেই ফের জয়ের রাস্তায় ফিরেছে সঞ্জু স্যামসনরা। সেই জয়ের পরই এবারের আইপিএল থেকে সাময়িক বিরতি নিলে ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ার। বাবা হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটার। সেজন্যই কয়েকদিনের জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি। রবিবার সকালেই আইপিএলের বায়ো বাবল থেকে বেরোলেন শিমরন হেটমায়ার।

আগামী ১১ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে নামবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে শিরন হেটমায়ারকে ছাড়াই কার্যত নামতে হবে রাজস্থান রয়্যালসের। যদিও তার পরের ম্যাচগুলো থেকে ফের এই ক্যারিবিয়ান তারকাকে পাবে রাজস্থান রয়্যালস। আইপিএলেরপ্লে অফে পৌঁছতে আর মাত্র দু পয়েন্ট দরকার রয়েছে রাজস্থান রয়্যালসের। সেই মঞ্চে দিল্লির বিরুদ্ধে শিমরন হেটমায়ারকে না পাওয়াটা একটু হলেও কিন্তু চিন্তা বাড়াবে রাজস্থান শিবিরে। যদিও হেটমায়ারকে তারা ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছে।

দেশে ফিরে যাচ্ছেন শিমরন হেটমায়ার, বাবা হতে চলেছেন এই ক্যারিবিয়ান তারকা

গুয়ানায় দু-একদিের মধ্যেই নকতুন সন্তানের জন্ম দেবেন শিমরন হেটমায়ারের স্ত্রী নির্ভানি। এমন  মুহূর্তে স্ত্রীয়ের পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্যই রবিবার দেশের উদ্দেশে রওনা দিয়েছেন শিমরন হেটমায়াক। সেই ছবি সোশ্যাল সাইটে দিয়েছে রাজস্থান রয়্যালস। সেখানেই সমস্ত রাজস্থান রয়্যালস সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

সেখানেই রাজস্থান রয়্যালস শিবিরের তরফ থেকে স্টেমেন্টে বলা হয়েছে, “শিমরন হেটমায়ার রবিবার সকালেই গুয়ানার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁপর প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্যই তিনি রওনা দিয়েছেন। তাঁকে সবরকমের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং হেটমায়ার ও তাঁর স্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা”।

একইসঙ্গে দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে শিমরন হেটমায়ারও বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে। তিনি বলেছেন, “শীঘ্রই সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমার জিনিসপত্র সবকিছু হোটেলের ঘরেই রেখে গিয়েছি। তাড়াতাড়িই ফিরছি আমি”।

গতম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ মুহূর্তে রাজস্থান রয়্যালসকে জেতানোর কারিগড় ছিলেন তিনি। তাঁর  ঝোরো পারফরম্যান্সে ভর করেই  পঞ্জাব কিংসকে হারিয়ে ফের জয়ের রাস্তায় ফিরেছে রাজস্থন রয়্যালস। আর তাতেই আপ্লুত সকলে। যদিও প্লে অফে জায়গা পাকা করতে এনও পর্যন্ত আর দু পয়েন্ট প্রয়োজন রয়েছেন রাজস্থান রয়্যালসের। হাতে অবশ্য তিন ম্যাচও রয়েছে তাদের। হেটমায়ারের অনুপস্থিতিতে তারা দিল্লির বিরুদ্ধে জিততে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp