মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে এবার খেলতে চান দীনেশ কার্তিক

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

ছটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কখনও নিজের শহরের হয়ে খেলা হয়নি, আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান দীনেশ কার্তিক। যদিও তিনি দল বাছলেও শেষপর্যন্ত নিলামে যে তাঁকে খেলবেন সেখানেই যে খেলতে হবে ভারতীয় দলের এই তারকা উইকেট কিপার ব্যাটার তা ভালভাবেই জানেন তিনি। তবুও তাঁর ইচ্ছা একবার অন্তত নিজের শহরের দলের হয়ে খেলার। আসন্ন আইপিএলের নিলামে দীনেশ কার্তিকের সেই ইচ্ছা পূরণ গয় কিনা তা তো সময়ই বলবে।

আইপিএল মপসুমের একদিন শুরু থেকেই রয়েছেন দীনেশ কার্তিক। এখনও পর্যন্ত ছটি ফ্র্যাঞ্চাইজিতে খেলা হয়ে গিয়েছে তাঁর। কিন্তু সেগুলোর মধ্যে একটিরও নাম চেন্নাই সুপার কিংস নয়। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। সেখানেই ৫৯০ জন চূড়ান্ত বাছাই ক্রিকেটারদের মধ্যে একজন দীনেশ কার্তিক। অবশেষে নিজের মনের কথা জানিয়ে ফেললেন তিনি।

আইপিএলে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে চেন্নাই সুপার কিংসের গায়ে। এখনও পর্যন্ত চারবার আইপিএল ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনির দল। দীনেশ কার্তিকের শহর থেকেই এই দল খেলে। কিন্তু কখনও সেখানে খেলার সুযোগ মেলেনি ৩৬ বর্ষীয় এই তারকা ক্রিকেটারের। এবার যদি সেই সুযোগ আসে তবে আপ্লুত হবেন তিনি। যদিও তিনি জানেন নিলামের মঞ্চে কোনওকিছুই আগে থেকে বলা সম্ভব নয়।

দীনেশ কার্তিক এই প্রসঙ্গে জানান, আমি চেন্নাইয়ের ছেলে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারলে গর্ব অনুভব করব। তবে দিনের শেষে একটা কথাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইপিএলে যে দলেই আমি যাই না কেন, সেই মর্যাদার যোগ্য সম্মান রাখার চেষ্টা করব। এতদিন ধরে যে প্রস্তুত সারছি, তা আসন্ন আিপি

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে যান তিনি। সেই মরসুম থেকেই নাইট শিবিরের অধিনায়ক নির্বাচিত হন  দীনেশ কার্তিক। কিন্তু কেকেআরের জার্সিতে তাঁরসময়টা খুব একটা ভাল যায়নি। শেষ দুই মরসুম তো একেবারেই ভাল কাটেনি দীনেশ কার্তিকের। ২০২০ সালের মাঝপথেই তাঁর অধিনায়কত্ব চলে য়ায়। ২০২১ সালে আইপিএলের ইয়ন মর্গ্যানের নেতৃত্বে খেলেন দীনেশ কার্তিক।

কিন্তু ভারতের এই উইকেটকিপার ব্যাটার সেভাবে নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারেননি। আসন্ন আইপিএল শুরুর আগে তাঁকে ধরে না রাখারাই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে উঠবেন দীনেশ কার্তিকও।  ২০১৯ সালে শেষবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২১৩ টি ম্যাচ খেলে ৪০৪৬ রান রয়েছে দীনেশ কার্তিকের। রয়েছে ১৯টি অর্ধশতরানও। এবারের আইপিএলে দীনেশ কার্তিক নতুন কোন দলে যান সেটাই এখন দেখার।

close whatsapp